বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ তাড়াশ উপজেলায় প্রেমিক যুগলের আত্মহত্যার খবর পাওয়া গেছে। এলাকাবাসি জানায়, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মায়ের সাথে ঝগড়ার এক পর্যায়ে অভিমান করে উপজেলার চক জয়কৃষ্ণপুর গ্রামের আব্দুর রউফের মেয়ে কিশোরী প্রেমিকা রুবিনা খাতুন (১৫) বিষপানে আত্মহত্যা করে। এ খবর পেয়ে রঘুনীলি গ্রামের মঈনুদ্দিনের ছেলে কিশোর প্রেমিক শাহেদ আলী (১৫) দুপুর ১২টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। নিহত প্রেমিক-প্রেমিকা চক জয়কৃষ্ণপুর দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীর শিক্ষার্থী। তাড়াশ সদর ইউনিয়নের চেয়ারম্যান বাবুল শেখ জানান, ওই দুই কিশোর-কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সকালে প্রেমিকা রুবিনার বিষপানে আত্মহত্যার খবর শুনে প্রেমিক সাহেদও আত্মহত্যা করেছে। তাড়াশ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, দুই কিশোর-কিশোরীর আত্মহত্যার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে তারা আত্মহত্যা করেছে তদন্তের পর জানা যাবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”