শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
95689_0 শাহজাদপুর সংবাদ ডটকমঃ দীর্ঘ ১৬ বছর আগে প্রণীত টেলিযোগাযোগ নীতিমালাটি ভয়েসকল এবং এসএমএস সার্ভিসকে ঘিরে তৈরি ছিল। কিন্তু এখন ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, তথ্য, বিনোদনসহ নানামুখী সেবা যুক্ত হয়েছে। তাছাড়া বর্তমানে দেশের ৫০ শতাংশ নাগরিক এখন মোবাইল ব্যবহার করে। তাই নীতিমালাকে ঢেলে সাজিয়ে আন্তর্জাতিক মানে নতুন টেলিযোগাযোগ নীতিমালার দাবি জানিয়েছেন এই খাত সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। টেলিকম প্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক সংগঠন জিএসএমএ এবং বাংলাদেশে মোবাইল কোম্পানিগুলোর প্রতিষ্ঠান অ্যামটব আয়োজিত কর্মশালায় এই দাবি জানানো হয়। রোববার অনুষ্ঠিত এই কর্মশালায় জিএসএমএ এশিয়ার আঞ্চলিক প্রধান আইরিন ইং, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস, টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী, অতিরিক্ত সচিব হুসনুল মাহমুদ খান, বেসিস সভাপতি শামীম আহসান, গ্রামীণফোন প্রধান নির্বাহী বিবেক সুদ, বাংলালিংক প্রধান নির্বাহী জিয়াদ সাতারা, রবির প্রধান নির্বাহী সুপন বীরাসিংহে, টেলিটক ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদ, এয়ারটেলের প্রধান পরিচালনা কর্মকর্তা রজনীশ কাউল প্রমুক উপস্থিত ছিলেন। কর্মশালায় আইরিন ইং বলেন, বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে টেলিযোগাযোগ খাতে ব্যাপক অবদান রাখছে। তাই বিশ্বের অন্যান্য দেশের মতো মোবাইল ফোনের কার্যকারিতার যথাযথ ব্যবহারে একটি অবকাঠামো তৈরি করা প্রয়োজন। আর এ কাঠামো তৈরি করতে গেলে আইন ও নীতিগত পরিবর্তনেন বিকল্প নেই। এই পরামর্শ শুনে এ খাতের ওপর আরো নজর দেয়া হবে এমন আশ্বাস দেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তিনি বলেন, এ খাতকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সবই করবে সরকার।     শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/25.08.2014

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...