শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
একবার সম্পূর্ণ চার্জ দিলে ৩৪ দিনের বেশি থাকবে ‘হট ৯ প্লে’ স্মার্টফোনটিতে। ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ক্ষমতাসম্পন্ন ব্যাটারির এ মোবাইলটি বাজারে এনেছে ইনফিনিক্স। প্রতিষ্ঠানটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (৫ আগস্ট) এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ‘হট ৯ প্লে’ মডেলের ফোনটিতে থাকছে ৬.৮২ ইঞ্চির সিনেমেটিক ডিসপ্লে, যা দেবে দুর্দান্ত ভিউইং অভিজ্ঞতা। স্মার্টফোনটিতে অ্যান্ড্রয়েড ১০ এর সঙ্গে এক্সওএস৬ ব্যবহার করা হয়েছে। চমৎকার ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটির সামনে ফ্ল্যাশলাইটসহ ৮ মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং পেছনে ট্রিপল এলইডি ফ্ল্যাশলাইটসহ ১৩ মেগা পিক্সেলের এআই লেন্স যুক্ত করা হয়েছে। শক্তিশালী ব্যাটারিটি একবার সম্পূর্ণ চার্জ করে নিলে ৩৪ দিনেরও বেশি স্ট্যান্ডবাই থাকবে। সিনেমেটিক ডিসপ্লে এবং ব্যাটারি অধিকক্ষমতা সম্পন্ন হওয়ায় গ্রাহকদের দেবে মুভি, গেমিং ও স্ট্রিমিংয়ের ক্ষেত্রে দুর্দান্ত ভিউইং অভিজ্ঞতা। বুধবার (৫ আগস্ট) অনলাইন মার্কেটপ্লেস দারাজে নতুন এ স্মার্টফোনটিতে উন্মোচন করা হয়েছে। ৪ জিবি/৬৪ জিবি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডের সংস্করণটির মূল্য ধরা হয়েছে ৯ হাজার ৯৯০ টাকায়। এছাড়া ২ জিবি/৩২ জিবির সংস্করণটির মূল্য ধরা হয়েছে ৭ হাজার ৯৯০ টাকা। আগ্রহী গ্রাহকরা দারাজে ৮ আগস্ট ১৪ আগস্টের মধ্যে প্রি-বুকিং করতে পারবেন। ইনফিনিক্স বাংলাদেশের হেড অব মার্কেটিং মনজুরুল কবির এ বিষয়ে বলেন, ফোনটি বাজারে আনতে পেরে আমরা আনন্দিত। কারণ এটি বাংলাদেশের গ্রাহকদের এই দামের মধ্যে বাজারে থাকা অন্য ফোনের মধ্যে সবচেয়ে ভালো অভিজ্ঞতা দেবে। তথ্য সুত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”