শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধিঃ অবিরাম ভারি বর্ষণ ও উজানের ঢলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনা, করতোয়া ও বড়াল নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উপজেলার অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান পানিতে ডুবে গেছে। স্কুল খোলা থাকায় কোমলমতি ছোট ছোট শিক্ষার্থীরা জীবনের ঝুকি নিয়ে নড়বড়ে বাঁশের সাকো, ডিঙ্গি নৌকা অথবা কলার ভেলায় চড়ে ক্লাসে যাচ্ছে। স্কুলগুলি বন্যার পানিতে ডুবে যাওয়ায় ক্লাস চলছে পাশের বাড়ির উঠোনের খোলা আকাশের নিচে। কাঠফাটা রোদে পুরে এসব কোমলমতি শিশুরা চরম কষ্ট করে ক্লাস করছে। প্রচন্ড রোদে পুরে অধিকাংশ শিশু অসুস্থ হয়ে পড়ছে। অপরদিকে বাঁশের সাকো পার হতে অনেক শিশু দুর্ঘটনার শিকার হচ্ছে।

Jahan060915 (1)আজ রোববার দুপুরে চর কৈজুরী গ্রামে অবস্থিত সাহেবপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে শিক্ষার্থীদের এ করুন দুরাবস্থা দেখা গেছে। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন জানান, স্কুল বন্ধের সিদ্ধান্ত এখনও না হওয়ায় ঝুকির মধ্যেও ক্লাস অব্যাহত রাখা হয়েছে। তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করেন। অপরদিকে বন্যার পানিতে নতুন করে উপজেলার দুই শতাধিক কাঁচা ঘরবাড়ি ও ১২ হাজার হেক্টর আবাদি জমি ডুবে গেছে। এ ছাড়া ৩ শতাধিক বিঘার বোনা আমন ধান ও সব্জি ক্ষেত ডুবে গেছে। পানি বন্দি হয়ে পড়েছে উপজেলার দেড় লক্ষাধিক মানুষ। উপজেলার ১৩ টি ইউনিয়নে ১ মেট্টিকটন করে চাল সরকারী বরাদ্দ দেয়া হয়েছে।

Jahan060915 (2)অধিকাংশ বন্যা দূর্গতরা অভিযোগ করেছে,তারা এখনো কোন ত্রাণ সামগ্রী তাদের হাতে এসে পৌছায়নি। ফলে তারা অর্ধহারে অনাহারে মানবেতর জীবন যাপন করছেন। গ্রাম অঞ্চলের অধিকাংশ কাঁচা রাস্তা বন্যার পানিতে ডুবে যাওয়ায় গ্রামের মানুষ যাতায়াতে চরম দূর্ভোগ পোহাচ্ছে। এ ব্যপারে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আহমেদ জানান, বন্যায় ক্ষতিগ্রস্থ ও দূর্গতদের তালিকা প্রস্তুত করে জেলা সদরে পাঠানো হয়েছে। এছাড়া দূর্গতদের জন্য ত্রাণ সামগ্রীর আবেদন জানানো হয়েছে। হাতে এসে পৌছালে তা দ্রুত বিতরণ করা হবে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”