শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
herath স্পোর্টস ডেস্ক: মাহেলা জয়াবর্ধনের ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজ জিতে তাকে সিরিজ উপহার দিল ম্যাথুস বাহিনী। বিদায়ের মূহূর্তটি সারাজীবন হৃদয়ের ক্যাম্পাসে বাঁধাই করে রাখতে পারবেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে। শেষ টেস্টে নিজে হাফসেঞ্চুরি করেছেন; আর দলও পাকিস্তানকে হারিয়েছে ১০৫ রানের বিশাল ব্যবধানে। তাই দুই টেস্টের সিরিজ ২-০ ব্যবধানে জয় পাওয়ার ক্ষণটি নিশ্চয় আগামী দিনগুলোতে স্বরনীয় হয়ে থাকবে তার কাছে। জয়াবর্ধনের মতো শ্রীলঙ্কান ক্রিকেটাররাও দারুণ খেলেছে সিরিজে জুড়ে। এই সিরিজের আগে দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট সিরিজ হেরেছ স্বাগতিকরা। কিন্তু পাকিস্তানের বিপক্ষে পারফর্মের কোনো ঘাটতি চোখে পড়েনি। বরং সাবেক অধিনায়কের বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে নিজেদের উজার করে দিয়েছেন তার সতীর্থরা। প্রথম ইনিংসে জয়াবর্ধনে রান (৪) না পেলেও দলীয় স্কোর দূর্বল ছিল না। গুটিয়ে যাওয়ার আগে ৩২০ রান করেছিল শ্রীলঙ্কা। জবাবে পাকিস্তান করেছিল ৩৩২ রান। অবশ্য ১২ রানের লিড নিয়ে স্বাগতিকদের ভয় ধরিয়ে দিতে পারেনি মিসবাহরা। বরং জয়াবর্ধনকে সিরিজ উপহার দিতে মরিয়া শ্রীলঙ্কানরা ঠিকই জয় আদায় করে নিয়েছে। আর এ জয়ে নেতৃত্ব দিয়েছেন স্পিনার রঙ্গনা হেরাথ। দ্বিতীয় ইনিংসে ২৮২ রান করে পাকিস্তানকে ২৭১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল স্বাগতিক শ্রীলঙ্কা।আর জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কার বোলিং তোপে মাত্র ১৬৫ রানেই থেমেছে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। পাকিস্তানের পক্ষে সবচেয়ে বেশি ৫৫ রান করেছেন সরফরাজ আহমেদ। প্রথম ইনিংসে ৯ উইকেট নেওয়া স্পিনার রঙ্গনা হেরাথ দ্বিতীয় ইনিংসেও সফল। একাই পাঁচ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দিয়েছেন রঙ্গনা হেরাথ। সংক্ষিপ্ত স্কোর : শ্রীলঙ্কা : ৩২০ ও ২৮২ পাকিস্তান : ৩৩২ ও ১৬৫/৯ ফল: ১০৫ রানে জয়ী শ্রীলঙ্কা

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...