শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
PhotoMath-screenshot1   স্মার্টফোনের ক্যামেরা দিয়ে বই, খাতা বা যে কোনো জায়গায় লেখা থাকা যে কোনো অঙ্কের ছবি তুললেই, সেই অঙ্কটির বা সমীকরণের সমাধান জানাবে অ্যাপ। অসাধারণ এই অ্যাপটির নাম ‘ফটোম্যাথ’। অ্যাপটি বিনামূল্যে স্মার্টফোনে ব্যবহার করা যাবে। বিজনেস ইনসাইডারের খবরে বলা হয়েছে, ফটোম্যাথ অ্যাপটি স্মার্টফোনে থাকলে, বই-খাতার যে অঙ্ক কষতে হবে, স্মার্টফোনের ক্যামেরা দিয়ে শুধু তার ছবি তুললেই সঙ্গে সঙ্গে অঙ্কের সমাধান পাওয়া যাবে। চাইলে অঙ্কটি কীভাবে সমাধান করা হয়েছে, সেটাও দেখে নেওয়া যাবে। অ্যাপটি অপটিক্যাল ক্যারেক্টার শনাক্ত করে গাণিতিক সমস্যা বুঝতে পারে এবং সেই ফাংশানটি সমাধান করে ফলাফল দেখায়। অ্যাপটি তৈরি করেছে ক্রোয়েশিয়ার অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোব্লিঙ্ক। বর্তমানে উইন্ডোজ ও আইওএস স্মার্টফোনে বিনামূল্যের এই অ্যাপটি ব্যবহার করা যাবে। অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য আগামী বছরের শুরুতে অ্যাপটি উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠানটি।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে