শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার জোতপাড়া বাজারে জাটকা মাছ বিক্রয় করায় চরধীতপুর গ্রামের মো: শহিদ নামে এক ব্যক্তিকে ২,০০০ (দুই হাজার) টাকা জরিমানা করেছে এবং প্রায় ০৮ (আট) কেজি জাটকা জব্দ করে স্থানীয় গরীব জনগণের মাঝে বিতরণ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ভার:) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আনিসুর রহমানের নেতৃত্বে জোতপাড়া বাজারে অভিযান পরিচালনা করা হয়।এ অভিযানে জাটকা মাছ বিক্রয়ের দায়ে 'মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০' এর আওতায় জরিমানা ধার্য করে তা আদায় করা হয়। উক্ত অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চৌহালীর সহকারী মৎস্য কর্মকর্তা মো: মাসুম বিল্লাহ, চৌহালী থানা উপ-পরিদর্শক মো: মুক্তার হোসেন ও থানা পুলিশের সদস্যবৃন্দ।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে