শাহজাদপুর সংবাদ ডটকমঃ চোখের চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে ঢাকা পৌঁছান রাষ্ট্রপতি।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
গত ১৭ অগাস্ট লন্ডন যান আবদুল হামিদ। দীর্ঘদিন ধরে তিনি চোখের গ্লুকোমা সমস্যায় ভুগছেন। স্পিকার থাকা অবস্থায়ও চিকিৎসার জন্য নিয়মিত সিঙ্গাপুরে যেতেন তিনি।
শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/25.08.2014
সম্পর্কিত সংবাদ
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
প্রেম এক অদ্ভুত শক্তির নাম। প্রেমের চৌম্বক টানে প্রেমিক যেমন আকৃষ্ট হয় প্রেমিকার প্রতি,...
আন্তর্জাতিক
“ভালবাসা নিয়ে কবি, দার্শনিক ও লেখকদের নানা বাক্যের সমাহার”
