শাহজাদপুর প্রতিনিধিঃ এক বিষ্ময়কর ফল ও ফুলের নাম হচ্ছে চালতা।বহুবিধ ভেষজ ঔসধিগুনসম্পন্ন ওই চালতা ফল ও ফুলের বিকাশ ও পরিপূর্ণতা বড়ই বৈচিত্রময়।এমন ফল বড়ই দূরহ যাতে প্রথমে ফল,পরে ফুল ও পূনরায় ফলে পরিনত হয়।চালতা ফুল দেখতে বড়ই দৃষ্টিনন্দন যা নিজে চোখে না দেখলে বিশ্বাসই হবে না !এর ফল বহুবিধ ঔসধিগুনসম্পন্ন হলেও মূলত এর আচার আমাদের দেশের নারীদের জন্য দুষ্প্রাপ্য,লোভনীয় ও মুখরোচক খাবার হিসাবে ব্যাপক সমাদৃত।কিন্তু কালের আবর্তে অতি পরিচিত চালতা ফল বর্তমানে বিলুপ্তির পথে। গতকাল চালতা ফল ও ফুল পরিদর্শনকালে গাছের মালিক চপলের সাথে এ প্রতিবেদকের আলাপ হয়।আলাপকালে তিনি জানান, তার বাড়িতে রোপনকৃত চালতা গাছের বয়স প্রায় ১০ বছর। ওই গাছে বছরে একবারই ফল ধরে। প্রতিটি চালতা ফল ২৫০ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজন হয়।চালতা গাছে প্রথমে ফল ধরে।ফলের আকার যখন ডিমবল আকৃতি ধারন করে তখন ওই ফলের মধ্য থেকে ফুল ফোটে।চালতার ফুল সাধারণত রাতে ফোটে ।ফুল ফোটার পর ওই ফুলটিতে মৌমাছি বসা শুরু করে।অতি আশ্চার্যের বিষয় হলো রাতে ফুল ফোটার পর পরদিন বেলা বাড়ার সাথে সাথে ফুলের পাপড়ি নিস্তেজ হয়ে ঝড়ে পড়ে। একটি ফলে একদিনের জন্যই পরিপূর্ণ একটি ফুল ফুটে ঝড়ে যায়।চালতার ফুল ফোটার পরে ফুলে মৌমাছির আগমন ঘটতে থাকে।মৌমাছিরা চালতার ফুল থেকে মধু আহরণ করতে গিয়ে একফুল থেকে অন্য ফুলে বসে। এভাবেই চালতার পরাগায়ন ঘটে এবং ধীরে ধীরে সেটি একটি পরিপূর্ণ ফলে পরিণত হয়।সাধারনত ফলটি পাকার আগেই গাছ থেকে সংগ্রহ করা হয়।কাঁচা চালতার ফল দিয়ে মুখরোচক আচার তৈরি করা হয় যা সর্বজনের নিকট ব্যাপক সমাদৃত।চালতা ফলের ভিতরের আঠালো জাতীয় যে অংশ ফেলে দিতে হয় তা দিয়ে ঘুড়ি উড়ানো সূতা টেকসই করার কাজে ব্যাবহার করা হয়।বিশেষত ঢাকায় ঘুড়ি উড়ানোর প্রতিযোগীতায় প্রতিযোগী-প্রতিযোগিনীরা কাচের গুড়ার সাথে ওই আঠালো জাতীয় পদার্থ মিশিয়ে সূতায় মাঞ্জা দিয়ে থাকে সূতাকে টেকসই ও ধারালো করার জন্য। শাহজাদপুর সরকারি কলেজের জীববিজ্ঞান বিভাগের প্রভাষক জানান,আমাদের দেশে সাধারণত দুই প্রজাতির চালতা ফল দেখা যায়।এর এই দুই প্রজাতির বৈজ্ঞানিক নাম । তন্মদ্ধে এই প্রজাতির চালতার ফল বেশী দেখা যায়।
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
ফটোগ্যালারী
সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী
শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...
রাজনীতি
আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে
শামছুুর রহমান শিশির : 'প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা'র সরকারের ১০ বছরের বহুমূখী উন্নয়নের কথা, আওয়ামী লীগ সরকারের সা...
বাংলাদেশ
গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী
রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...
রাজনীতি
১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন
শাহজাদপুর সংবাদ ডেস্ক- শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...
রাজনীতি
উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন
শাহজাদপুর সংবাদ ডটকম, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশ...
