বুধবার, ২২ এপ্রিল ২০২৬

শাহজাদপুর সংবাদদাতাঃ গতকাল শুক্রবার সকাল ১১টায় বগুড়া-নগরবাড়ী মহাসড়কের দিলরুবা বাসষ্ট্যান্ডের অদূরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সামনে পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেল্স নামের একটি দুরপাল্লার যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা গাছের সারিতে সজোরে ধ্বাক্কা দেয়। এতে ওই বাসের চালক ইসমাইল (৪৫)সহ কমপক্ষে প্রায় ১৫ জন যাত্রী আহত হয়। চালক ইসমাইল এসময় গুরুতর আহত হলেও তার বুদ্ধিমত্ত্বায় বেঁচে যায় অর্ধশতাধিক যাত্রীর প্রাণ। পরে দমকল বাহিনীর সদস্যরা চালক ও আহতদের উদ্ধার করে । চালক ইসমাইলের অবস্থার অবনতি ঘটায় তাকে দ্রুত শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তার অবস্থা আশংকাজনক । জানা গেছে, পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলস নামের চলমান যাত্রীবাহী বাসটি উপজেলার বাঘাবাড়ী নৌ-বন্দর এলাকা থেকে পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। চালক তাৎক্ষণিক বাস কর্তৃপক্ষের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে কর্তৃপক্ষ যে কোন মূল্যে যাত্রীদের প্রাণ রক্ষার নির্দেশ দেন। নিয়ন্ত্রণহীন অবস্থায় প্রায় ৪ কিলোমিটার বাসটি চালনার পর সুবিধাজনক অবস্থা বিবেচনায় চালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের সামনে গাছের সারিতে সজোরে ধাক্কা দিয়ে নিজে গুরুতর আহত হলেও বেঁচে যায় অর্ধশতাধিক যাত্রীর প্রাণ।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

রাজনীতি

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

শামছুুর রহমান শিশির : 'প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা'র সরকারের ১০ বছরের বহুমূখী উন্নয়নের কথা, আওয়ামী লীগ সরকারের সা...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

রাজনীতি

উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

শাহজাদপুর সংবাদ ডটকম, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশ...