শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

নিজস্ব প্রতিনিধিঃ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, খালেদা জিয়া বন্যার্ত দূঃখী মানুষের পাশে এসে না দাড়িয়ে ঘরে বসে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আর শেখ হাসিনার সরকার সব সময়ই দুঃখী মানুষের পাশে রয়েছে। অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। এ সময় তিনি বর্তমান সরকারের নানা উন্নয়ন কর্মকান্ডেরও বর্ননা দেন। তিনি আরও বলেন, শেখ হাসিনার জনদরদী সরকার ও আওয়ামীলীগ নেতা কর্মীরা দূর্গত এলাকা ঘুরে বন্যার্ত মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌছে দিচ্ছে। যে কারনে বর্তমানের উন্নয়ন ও জনগনের ভালবাসা নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নের্তৃত্বাধীন আওয়ামীলীগ ২০১৯ সালের নির্বাচনেও জয়লাভ করে সরকার গঠন করবে। গতকাল শনিবার রাতে শাহজাদপুর পৌর সদরের ডাকবাংলাপাড়া কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্থ ও দূর্গত পরিবারের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। শাহজাদপুর উপজেলা প্রশাসন আয়োজিত ত্রাণ বিতরণ পূর্ববর্তী এ সমাবেশে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন।

8198_o

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক শিল্প উপমন্ত্রি হাসিবুর রহমান স্বপন এমপি, পুলিশ সুপার মোঃ মেরাজ উদ্দীন আহম্মেদ ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ। এ সময় ১৩শ’ জন বন্যার্ত নারী পুরুষের মধ্যে ১০ কেজি করে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়। এর আগে মন্ত্রি চৌহালী উপজেলার যমুনার ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”