সিরাজগঞ্জে বেলকুচিতে কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা মনিরুল ইসলাম (৪৫) ও তাড়াশ উপজেলার এক শিশুকে ধর্ষণের চেষ্টার মামলায় আমজাদ হোসেন (৫০) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ সদস্যরা ।
বুধবার (১ জুলাই) রাত ১০ টার দিকে ঢাকার যাত্রাবাড়ি ও সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মান্নান নগর এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে তাদের দুইজনকে আটক করে র্যাব-১২ সদস্যরা।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে র্যাব ১২ অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল, পিএসসি, খাইরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি জানান, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার হরিনাথপুর চর গ্রামের পনের বছর বয়সী কিশোরী কন্যাকে প্রায় এক বছর যাবৎ তার পাষন্ড পিতা মনিরুল বিভিন্ন ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দিয়ে ধর্ষণ করে আসছিল। কিশোরী তার পিতার নির্মম অত্যাচার সহ্য করতে না পেরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে গত ২৭ জুন বেলকুচি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। তার প্রেক্ষিতে পালাতক আসামী মনিরুলকে আটক করা হয়েছে ।
অপরদিকে গত ৮ মে তাড়াশের মান্নান নগর এলাকায় টাকার প্রলোভন দেখিয়ে এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে স্থানীয় আমজাদ হোসেন নামে এক ব্যক্তি। পরে শিশুর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আমজাদ হোসেন দৌড়ে পালিয়ে যায়। পরে এ ঘটনায় ভিকটিমের মা বাদি হয়ে তাড়াশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে । তার প্রেক্ষিতে পলাতক আমজাদ হোসেনকে আটক করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
শাহজাদপুর
শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ
লকডাউন অমান্য করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোনাকষা-বানতিয়ার.জামিরতা-ছোট চানতারা নৌরুটে চলাচলকারী অর্ধশতাধিক ইঞ্জিন...
বাংলাদেশ
আজ খাপড়া ওয়ার্ড গণহত্যা দিবস
১৯৫০ খৃস্টাব্দের ২৪ এপ্রিল রাজশাহী কেন্দ্রীয় কারাগারে সংঘঠিত একটি গণহত্যা। এই গণহত্যায় মোট ৭ জন জেলবন্দীকে হত্যা করা হযে...
জাতীয়
ভাষা সৈনিক ডা. আলী আজমলের ১৮তম মৃত্যুবার্ষিকীতে শাহজাদপুর সংবাদ ডটকম পরিবারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা
বায়ান্নর ভাষা আন্দোলনের এক লড়াকু সৈনিক ডা. আলী আজমল বুলবুল। মায়ের ভাষার মর্যাদা রক্ষার দাবীতে ১৯৫২ সালের ২১ শে ফেব্রু...
খেলাধুলা
করোনায় আক্রান্ত সাকিব আল হাসানের বাবা
জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা মাগুরার কৃষি ব্যাংক কর্মকর্তা মাশরুর রেজা কুটিল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।...
