শাহজাদপুর সংবাদ ডটকম সূত্র : বিবিসি মিসরের মধ্যস্থতায় সোমবার থেকে গাজায় নতুন করে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের কয়েকটি গ্রুপ। ইসরায়েল জানিয়েছে যুদ্ধবিরতি কার্যকর হলে সোমবার কায়রোতে দীর্ঘস্থায়ী একটি সমাধানের ব্যাপারে আলোচনায় দেশটি তাদের প্রতিনিধি পাঠাবে। এদিকে, শুক্রবার সর্বশেষ যুদ্ধবিরতি শেষ হবার পর ইসরায়েলি হামলায় নতুন করে অন্তত ২০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। রবিবার কায়রোতে দিনভর আলোচনার পর মিসরীয় মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় নতুন করে তিন দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের কয়েকটি গ্রুপ। মিসরের মধ্যস্থতাকারীরা আশা করছেন এটি দীর্ঘস্থায়ী একটি সমাধানের পথ প্রশস্ত করবে।এদিকে, রবিবার মিসরের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে ঐক্যমতে পৌছতে উভয় পক্ষই বেশ সময় নেয়। তবে, হামাসের একজন মুখপাত্র জানিয়ে দেন ইসরায়েলের অবস্থানের ওপরেই তাদের সম্মতির বিষয়টি নির্ভর করছে। হামাসের মুখপাত্র আবু জাহরি বলেছেন যে, মিসরের দেওয়া নতুন যুদ্ধবিরতির প্রস্তাবটি বিশ্লেষণ করে দেখছি আমরা। আর পুরো বিষয়টি নির্ভর করবে ইসরায়েলের অবস্থানের ওপর, তারা যুদ্ধবিরতি মেনে চললে আমরাও তাই করব। পরে উভয় পক্ষই নতুন যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয়। ইসরায়েল জানিয়েছে নতুন যুদ্ধবিরতি কার্যকর হলে সোমবার দীর্ঘস্থায়ী একটি সমাধানের ব্যাপারে কায়রোতে আলোচনার জন্য দেশটি তাদের প্রতিনিধি পাঠাবে।এর আগে, দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছিলেন হামাস রকেট ছোড়া বন্ধ না করলে তারা কোনো আলোচনায় অংশ নেবে না। জেরুজালেম থেকে বিবিসির একজন সংবাদদাতা জানাচ্ছেন, সোমবারের ওই আলোচনায় ইসরায়েল গাজার বেসামরিকিকরণ এবং হামাস ওই অঞ্চল থেকে ইসরায়েলি অবরোধ প্রত্যাহারের দাবি নিয়ে বসবে। গত এক মাসে ইসরায়েলি হামলায় গাজায় এক হাজার নয় শ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে, তিনজন বেসামরিক নাগরিকসহ মোট ৬৭ জন ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
আজ বৃহস্পতিবার (২৮ মে) দেশের শিল্প ভুবনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী ছিল।
১৯৭৬ সালে ২৮ মে ক্... নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে।
বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
শিল্প ও সাহিত্য
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

