ক্রীড়া ডেক্সঃ কদিন আগেই নিজের ফেসবুক পেজে লিওনেল মেসি লিখেছিলেন, ‘ইসরায়েল আর ফিলিস্তিনের সংঘর্ষের যেসব ছবি আসছে, সেগুলো দেখে আমার মন ব্যথায় ভার হয়ে আছে। যেখানে এরই মধ্যে কতশত তরুণ প্রাণ হারিয়ে গেছে। অসংখ্য শিশু হয়েছে রক্তাক্ত।’
ইংরেজি ও আরবিতে দেওয়া এই পোস্টের সঙ্গে ফিলিস্তিনের এক আহত শিশুর ছবিও পোস্ট করেছিলেন। ইউনিসেফের শুভেচ্ছাদূত মেসি আহ্বান জানিয়েছিলেন, যুদ্ধ থামিয়ে যেন ফিরে আসে শান্তি। শুধু ফেসবুকে পোস্ট দিয়ে নয়, এবার মেসি আক্ষরিক অর্থেই নেমে পড়ছেন মাঠে।
পোপ ফ্রান্সিসের আহ্বানে ১ সেপ্টেম্বর রোমে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। এই ম্যাচে খেলবেন মেসি। ম্যাচটির নাম দেওয়া হয়েছে ‘পার্টিয়া পারলা পেস ’(শান্তির জন্য ম্যাচ)।
ম্যাচটি আয়োজনের মূল উদ্যোক্তা অবশ্য ভ্যাটিকান সিটি নয়। আরেক আর্জেন্টাইন কিংবদন্তি হাভিয়ের জানেত্তি। ইন্টার মিলানের এই মহাতারকাকে আদর করে ভক্তরা ডাকেন ‘পাপি’।সেই পাপি ফাউন্ডেশন ম্যাচটির উদ্যোক্তা। যে ম্যাচে মেসি ছাড়াও খেলার কথা ডিয়েগো ম্যারাডোনার। পোপ এরই মধ্যে এই দুজনকে ফোন করেছেন বলে জানা গেছে।
এই ম্যাচে খেলবেন ইতালির রবার্তো ব্যাজ্জো, যিনি বৌদ্ধ ধর্মের অনুসারী। খেলবেন ইসলাম ধর্মের অনুসারি জিনেদিন জিদান। থাকছেন ইসরায়েলের তারকা ফুটবলার ইয়োসিবেনা ইয়ুন। মুসলিম, ইহুদি, বৌদ্ধ, খ্রিষ্টান—সব ধর্মের, সব বর্ণের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড় করিয়ে দেবে এই ম্যাচ।
উদ্যোক্তাদের একজন জানিয়েছেন, তাদের লক্ষ্য ভিন্নভিন্ন ধর্মের মানুষদের মাঠে পাশাপাশি দাঁড় করিয়ে এই বার্তা ছড়িয়ে দেওয়া, মাঠে যদি এটা সম্ভব হয়, মাঠের বাইরে কেন নয়। উদ্যোক্তারা বলেছেন, এইম্যাচ থেকে টাকা কামানোর কোনো উদ্দেশ্য তাদের নেই। বরং ম্যাচটি চাইলে দেখতে পারবে যে কেউই।
সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ
গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী
রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
শাহজাদপুর
আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...
বেলকুচি
এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি হৃদরোগে আক্রান্ত: সকলের কাছে দোয়া কামনা
চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ হৃদরোগে আক্রান্ত সিরাজগঞ্জের এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি আব্দুস ছামাদ খা...
জাতীয়
উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী,র
২০৪১ সালের উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে যেন দেশের ভাবমূর...
এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের
আসন্ন ঈদ-উল-আজহার সময় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চলাচল করবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলা...
