বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ডেক্স নিউজঃ শাহজাদপুরে আগামি ১১ জানুয়ারি দূর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় আয়োজিত গনশুনানি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৩ জানুয়ারি উপজেলা কার্যালয়ে স্থানিয় সাংবাদিকদের সাথে দূদকের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ জনাব এ এম আব্দুল আজিজ, দূদকের পক্ষে দূদক কর্মকর্তা শেক গোলাম মওলা এবং তার সহযোগি এক কর্মকর্তা। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজাদপুর সংবাদ ডটকমের প্রধান সম্পাদক ও শাহজাদপুর সাংবাদিকতা ও সামাজিক উন্নয়ন ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক কলামিষ্ট ও কবি আবুল বাশার, সহ-সভাপতি আলামিন হোসেন, সাধারন সম্পাদক ফারুক, প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু, সাধারন সম্পাদক শফিকুজ্জামান শফি, সাগর বসাক ও বিনয় কুমার পাল। এ ধরনের গনশুনানির আয়োজনের লক্ষ্য, উদ্দেশ্য ও প্রত্যাশা অর্জন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দূদক কর্মকর্তা বলেন, সরকারের বিভিন্ন সেবামুলক প্রতিষ্ঠানগুলোর দূর্নীতির বিষয় সম্পর্কে অভিযোগকারিদের অভিযোগ শোনা এবং অভিযোগের বিষয়ে তরিৎ ব্যাবস্থা গ্রহন, সমাধান দেয়া, অভিযোগ সত্য হলে আইনি ব্যবস্থা গ্রহন এবং শাস্তি বা সাজা প্রদানের ব্যবস্থা নেয়া। এর পাশাপাশি সরকারি কর্মকর্তা কর্মচারিদের এবং জন প্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় নিয়ে আসার কর্মসূচির বাস্তবায়নেরর লক্ষ্য অর্জনই হলো দূদকের প্রত্যাশা। প্রভাবশালী দূর্নীতিবাজদের বিরুদ্ধে সাধারণ মানুষ অভিযোগ দেওয়ার সৎ সাহস পাবে কি ভাবে এবং তাদের নিরাপত্তা দেবে কে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে, কর্মকর্তা বলেন, দূর্নীতি রোধে আমরা সবাই সম্মিলিতভাবে একে অপরের নিরাপত্বা বেষ্টনী গড়ে তুলবো। পরে স্বচেতন সকলকে দূর্নীতি বিষয়ক সূনির্দিষ্ট অভিযোগ করার আহবান জানান দূদক কর্মকর্তা।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

রাজনীতি

শাহজাদপুর ব্যবসায়ী মহলে নৌকায় ভোট চেয়ে এসএ হামিদ লাবলুর প্রচারপত্র বিলি

নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার রাতে শাহজাদপুর পৌর এলাকার প্রাণকেন্দ্র মণিরামপুর বাজারের ব্যবসায়ীদের মধ্যে আওয়ামী লীগ সরক...

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

রাজনীতি

‘নৌকায় ভোট চাইতে এসেছি’ - শেখ আব্দুল হামিদ লাবলু

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ২৮ সেপ্টেম্বর -২০১৮ খ্রিষ্টাব্দ : ‘নৌকায় ভোট চাইতে আপনাদের কাছে এসেছ...

ঈদকে সামনে রেখে-  বেলকুচিতে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা

অর্থ-বাণিজ্য

ঈদকে সামনে রেখে- বেলকুচিতে জমে উঠেছে ফুটপাতের কেনাকাটা

চন্দন কুমার আচার্য, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ এক মাস সিয়াম সাধনা শেষে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের এখন...

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজনীতি

২০ বাসদ নেতাকর্মীর মুক্তির দাবিতে শাহজাদপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে বরিশালে আড়াই হাজার অটো রিক্সা বন্ধের প্রতিবাদ করায় বাসদ নেতা ডাঃ...