শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
imrul তামিম ইকবালের ডান হাতের বুড়ো আঙুলের অবস্থার উন্নতি যদি শেষ পর্যন্ত না-ই হয়, তাহলে খুলনা টেস্টে তাঁর বিকল্প হতে পারেন ইমরুল কায়েস। কলকাতার এস কে আচার্য মেমোরিয়াল ট্রফি খেলে আজই দেশে ফিরবে বিসিবি একাদশ। চিকিৎসক দেখানোর জন্য কলকাতায় দুদিন বেশি থাকার কথা থাকলেও বাঁহাতি ওপেনার ইমরুল পরিস্থিতির দাবি অনুযায়ী চলে আসবেন দলের সঙ্গেই। সূত্র জানিয়েছে, নির্বাচকদের পক্ষ থেকে দ্বিতীয় টেস্টে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে কর্নাটকের বিপক্ষে সেঞ্চুরি করা ইমরুলকে। খুলনায় ৩ নভেম্বর থেকে শুরু দ্বিতীয় টেস্টের আগে ফিট না হলে তিনিই হবেন তামিমের পরিবর্ত। ওদিকে শঙ্কার মধ্যে থাকা আরেক ক্রিকেটার তাইজুল ইসলামের কাল দুবার রক্ত পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় বিলিরুবিনের পরিমাণ স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি ধরা পড়লেও সেটিকে ধর্তব্যের মধ্যে নিতে চাইলেন না বিসিবির চিকিৎসক মনিরুল আমিন, ‘তাইজুলের কোনো সমস্যা নেই। ও দ্বিতীয় টেস্টে খেলার জন্য ফিট আছে।’

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে