শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
Sirajganj Photo on Mohammad Nasim-08-03-15(02) সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া হরতাল-অবরোধের নামে পেট্রোল বোমায় মানুষ পোড়ানোর রাজনীতির করায় জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এখন আবার ক্ষমতায় যাবার জন্য বিদেশী প্রভূদের কাছে ধর্ণা দিচ্ছেন। কিন্তু বিদেশীদের কাছে ধর্ণা দিয়ে কোন লাভ হবে না। ৫ বছর অতিক্রম না হওয়া পর্যন্ত আগামী নির্বাচন হবে না। রোববার সকাল ১২টায় শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে সৈয়দ স্পিনিং এন্ড কটন মিলস্ প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন শেষে মোহাম্মদ নাসিম সাংবাদিকদের আরও বলেন, দেশে হরতালের কোন আবহ নেই। জনগন অবৈধ হরতাল কখনো গ্রহণ করেনি আর করবেও না। এর আগে মোহাম্মদ নাসিম বেলুন ও পায়রা উড়িয়ে প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন করেন। এ সময় সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন, পুলিশ সুপার এস এম এমরান হোসেন, সিভিল সার্জন ডাঃ শামসুদ্দিন, জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সাধারন সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, চেম্বার প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গাজী শফিকুল ইসলাম শফি, জেলা যুবলীগের সভাপতি মঈনুদ্দিন খান চিনু ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম উপস্থিত ছিলেন। প্রতিযোগীতায় দুটি গ্রুপে জেলার ১০টি ক্রিকেট টিম অংশ নিয়েছে।

সম্পর্কিত সংবাদ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...

অপহরণের ২৪ ঘন্টার মধ্যে পুলিশের তৎপরতায় ৪ চাঁদাবাজ গ্রেফতার; ব্যাবসায়ী উদ্ধার

আইন-আদালত

অপহরণের ২৪ ঘন্টার মধ্যে পুলিশের তৎপরতায় ৪ চাঁদাবাজ গ্রেফতার; ব্যাবসায়ী উদ্ধার

শামছুর রহমান শিশির: শাহজাদপুরে মাছ ব্যবসায়ীকে আটকে রেখে ২ লাখ টাকা চাঁদা দাবীর ২৪ ঘন্টার মধ্যে থানার অফিসার ইনচার্জ মো:...

ঈদান্তে কবিগুরুর কাছাড়িবাড়িতে দর্শনার্থীদের ঢল

ইতিহাস ও ঐতিহ্য

ঈদান্তে কবিগুরুর কাছাড়িবাড়িতে দর্শনার্থীদের ঢল

পবিত্র ঈদ-উল-আযহা'র পরবর্তীতে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা সদরের প্রাণকেন্দ্র দ্বারিয়াপুর বাজারে অবস্থিত কবিগুরু রবী...

‘আগামী নির্বাচনে শাহজাদপুর আসনে নৌকার বিজয় সুনিশ্চিত’: এমপি হাসিবুর রহমান স্বপন

রাজনীতি

‘আগামী নির্বাচনে শাহজাদপুর আসনে নৌকার বিজয় সুনিশ্চিত’: এমপি হাসিবুর রহমান স্বপন

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : ‘প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশ ও গণমানুষের কল্যাণে যেসকল উন্নয়ন করে চলেছেন ত...