শেরপুরে সাবেক প্রধানমন্ত্রীকে বরণ করতে ২০ কিলোমিটারজুড়ে রাজকীয় তোরণ!
পিএনএস (আইয়ুব আলী), শেরপুর (বগুড়া) : বিএনপি চেয়ারপার্সন ও ২০-দলীয় জোটনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরাঞ্চল সফরকে ঘিরে বগুড়ার শেরপুরে বিএনপির নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছেন। এমনকি দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও এখন চাঙা। এদিকে বিএনপি দলীয় নেতাকর্মীদের ভেতরে সামান্য ভুল বোঝাবুঝি ও মনে কিছুটা ক্ষোভ দুঃখ থাকলেও দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আগমন তা সম্পুর্নরুপে ভুলিয়ে দিয়েছে।এ উপলক্ষে চারদিকে সাজসাজ রব পড়ে গেছে। বগুড়ার প্রবেশদ্বার শেরপুর উপজেলার দক্ষিণে সীমাবাড়ী ও উত্তরে দশমাইল ঢাকা-বগুড়া মহাসড়কের ২০কিলোমিটার এলাকাজুড়ে রং-বে-রংয়ের তোরণ, পোষ্টার, ব্যানার, প্লাকার্ড, ফেষ্টুনে মুড়িয়ে ফেলা হয়েছে। বিভিন্ন স্থানে লাগানো হয়েছে দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিশালাকৃতির একাধিক ছবি। সব মিলিয়ে দলের চেয়ারপার্সন বেগম জিয়াকে বরণ করতে সব আয়োজন সম্পন্ন করে এনেছেন উপজেলা ও পৌর বিএনপি। বিএনপি দলীয় সূত্র জানায়, দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উত্তরাঞ্চল সফর কর্মসূচি ঘোষণার পর থেকেই দলের নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা তৈরী হয়। এছাড়া এ কর্মসূচি সফল করতে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে বুধবার (২২অক্টোবর) বেলা ৩টায় বেগম জিয়াকে স্বাগত জানাতে শেরপুর শহরের স্থানীয় বাসষ্ট্যান্ডে বিশাল গণজমায়েতের আয়োজন করা হয়েছে। ওই গনজমায়েত কর্মসূচিতে স্মরণকালের জনসমাগম ঘটাতে বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদল, মহিলাদলসহ অঙ্গ সংগঠনের নেতারা স্থানীয়ভাবে সপ্তাহব্যাপি কর্মসূচি হাতে নিয়ে মাঠে নামেন। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উজ্জীবিত করতে ইউনিয়ন ও ওয়ার্ড ভিত্তিক সংক্ষিপ্ত আকারে একাধিক সভা-সমাবেশও করা হয়। দলের উপজেলা কমিটির নেতারা সেখানে বক্তব্য রাখেন। নেতাকর্মীদের সামনে বর্তমান আওয়ামীলীগ সরকারের জুলুম নির্যাতনসহ নানা অন্যায় অত্যাচারের চিত্র তুলে ধরা হয়। এছাড়া শহর এলাকায় প্রায় প্রতিদিনই মিছিল মিটিং লেগেই আছে। আর বিষয়গুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে গঠিত মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা বিএনপির আহবায়ক জানে আলম খোকা বলেন, নেত্রী বেগম খালেদা জিয়াকে বরণ করতে দলের হাজার হাজার নেতাকর্মী সম্পুর্ন প্রস্তুত। এছাড়া এ কর্মসূচি থেকেই নেত্রী সরকার পতন আন্দোলনের সুনির্দিষ্ট ঘোষণা দিবেন বলেও তিনি মনে করেন। তাই অবৈধ আওয়ামীলীগ সরকারের যাতাকলে পিষ্ট সাধারণ মানুষও নেত্রীর আগমনের প্রহর গুনছেন। আমাদের সঙ্গে তাঁরাও নেত্রীকে স্বাগত জানাবেন বলে বিএনপি নেতা জানে আলম খোকা দাবি করেন। উপজেলা বিএনপির সদস্য সচিব পিয়ার হোসেন পিয়ার বলেন, দলের চেয়ারপার্সনকে স্বাগত জানাতে সব প্রস্তুতি চূড়ান্ত। আজ বুধবার দুপুর থেকেই নেত্রীকে স্বাগত জানাতে শহরের স্থানীয় বাসষ্ট্যান্ডে দলের হাজার হাজার দলীয় নেতাকর্মী জমায়েত হবেন বলে তিনি দাবি করেন।সম্পর্কিত সংবাদ
বাংলাদেশ
গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী
রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
শাহজাদপুর
আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...
বেলকুচি
এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি হৃদরোগে আক্রান্ত: সকলের কাছে দোয়া কামনা
চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ হৃদরোগে আক্রান্ত সিরাজগঞ্জের এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি আব্দুস ছামাদ খা...
জাতীয়
উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী,র
২০৪১ সালের উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে যেন দেশের ভাবমূর...
এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের
আসন্ন ঈদ-উল-আজহার সময় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চলাচল করবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলা...
