শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ভারতের কেরালায় এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় পাইলটসহ মৃত্যু ২০ জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে আছে চার শিশুও রয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১২৩ জন। এর মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, শুক্রবার দিবাগত মধ্যরাতেই উদ্ধারকাজ শেষ হয়েছে। টুইটারে দেওয়া পোস্টে ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরি জানিয়েছেন, এ ঘটনা তদন্তে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইট বার্তায় বলেছেন, "কেরলের কোঝিকোড়ে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমানের মর্মান্তিক দুর্ঘটনা সম্পর্কে জানতে পেরে দুঃখিত। এনডিআরএফকে (ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স) দ্রুত জায়গায় পৌঁছে এবং উদ্ধার কাজে সহায়তা করার নির্দেশ দিয়েছি।" শুক্রবার দুপুরে দুবাই থেকে ১৯১ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস বিমানটি কেরলের কোঝিকোড়ে রাত পৌনে ৮টার দিকে অবতরণের সময় রানওয়েতেই পিছলে যায়। বিমানটিতে ১৭৪ জন যাত্রী, ১০ জন শিশু, দুজন পাইলট এবং চারজন কেবিন ক্রু ছিলেন। সূত্র: হিন্দুস্তান টাইমস বিডি প্রতিদিন

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে