বুধবার, ২২ এপ্রিল ২০২৬
অনেক প্রতীক্ষার পর অবশেষে কাতার বিশ্বকাপ-২০২২ এর চূড়ান্ত সূচি ঘোষণা হল। বুধবার নিজেদের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে বিশ্বকাপের চূড়ান্ত সূচি ও শুরুর তারিখটি জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। আর সেই সূচি দেখেই হতচকিত হয়ে পড়েছেন বিশ্বব্যাপী ফুটবলপ্রেমীরা। কেননা একদিনেই বিশ্ব দেখবে চারটি করে ম্যাচ। তাও আবার মাত্র ১১ ঘণ্টার মধ্যে! ফিফা জানিয়েছে, গ্রুপ পর্বে প্রতিদিন চারটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। এমন সূচিকে নজিরবিহীন বলে আখ্যা দিচ্ছেন অনেকেই। বিগত আসরগুলোতে এমন সূচিতে খেলা পড়েনি। সূচি অনুযায়ী, ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের পর্দা উন্মোচন হবে ২১ নভেম্বর কাতারের রাজধানী দোহা সিটির আল বাইত স্টেডিয়ামে। স্থানীয় সময় দুপুর ১টায় প্রথম ম্যাচ শুরু হবে। চতুর্থ ম্যাচটি শুরু হবে রাত ১০টায়। ৩২ দলের এই বৈশ্বিক টুর্নামেন্ট শেষ হবে মাত্র ২৮ দিনেই। অর্থাৎ ফাইনাল ম্যাচটি হবে একই বছরের ১৮ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে। জানা গেছে, আল বাইত স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ৬০ হাজার। আর ফাইনালের ভেন্যু লুসাইল স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতার ৮০ হাজার। ফিফা কর্তৃপক্ষ জানিয়েছে, মাত্র ১১ ঘণ্টার ব্যবধানে চার ম্যাচ অনুষ্ঠিত হওয়ার বিষয়ে কোনও সমস্যা হবে না। দোহার আশেপাশে স্টেডিয়ামগুলো অবস্থিত। দূরত্ব কম হওয়ায় একই দিনে চাইলে মাঠে গিয়ে কয়েকটি ম্যাচ উপভোগ করতে পারবেন ফুটবলপ্রেমীরা। কাতার বিশ্বকাপের আয়োজক কমিটির প্রধান নির্বাহী নাসের আল খাতের জানিয়েছেন, বিশ্বকাপ আয়োজনের কাজ দারুণ গতিতে এগিয়ে চলছে এবং রাস্তা ও অবকাঠামোর ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এদিকে জানা গেছে, কাতার বিশ্বকাপ এশিয়া অঞ্চল বাছাইয়ের খেলা আগামী অক্টোবরে শুরু হবে। বাছাই প্রক্রিয়া শেষে আগামী বছর মার্চ-এপ্রিলে হবে ড্র। এরপর নির্দিষ্ট ম্যাচের ভেন্যু ও সময় নির্ধারণ করা হবে। তথ্যসূত্র: ফিফাৎ বিডি প্রতিদিন

সম্পর্কিত সংবাদ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি হৃদরোগে আক্রান্ত: সকলের কাছে দোয়া কামনা

বেলকুচি

এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি হৃদরোগে আক্রান্ত: সকলের কাছে দোয়া কামনা

চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ হৃদরোগে আক্রান্ত সিরাজগঞ্জের এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি আব্দুস ছামাদ খা...

উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী,র

জাতীয়

উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী,র

২০৪১ সালের উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে যেন দেশের ভাবমূর...

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

আসন্ন ঈদ-উল-আজহার সময় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চলাচল করবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলা...