শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মোহাম্মদ নাসিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুন) বেলা বারোটায় উপজেলা পরিষদ হল রুমে এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সাবেক স্বাস্থ্য মন্ত্রী মরহুম মোহাম্মদ নাসিম পুত্র ও সিরাজগঞ্জ -১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। এসময় তিনি বলেন, "কাজিপুরের প্রিয় মানুষ ছিলেন মোহাম্মদ নাসিম। তিনি চলে যাওয়াতে এই জায়গাটা আর কোন দিন পূর্ণ হবে না। কাজিপুরের সৌভাগ্য যে মনসুর আলী ও মোহাম্মদ নাসিমের মত নেতা পেয়েছিল। উন্নয়ন হবে সবই হবে কিন্তু মোহাম্মদ নাসিমকে পাবো না।" তিনি আরো বলেন, আমি যখনই কাজিপুরে আসি তখনই কোন না কোন মুরুব্বীর সাথে দেখা হলে আমার বাবার কথা বলে তারা অঝরে চোখের জল ফেলেন। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী, সহকারি কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, স্বাস্থ্য কর্মকর্তা ডা.মোমেনা পারভীন পারুল, চেয়ারম্যান আতিকুর রহমান নান্নু, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম প্রমূখ। এসময় উপজেলা আ.লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...

অপহরণের ২৪ ঘন্টার মধ্যে পুলিশের তৎপরতায় ৪ চাঁদাবাজ গ্রেফতার; ব্যাবসায়ী উদ্ধার

আইন-আদালত

অপহরণের ২৪ ঘন্টার মধ্যে পুলিশের তৎপরতায় ৪ চাঁদাবাজ গ্রেফতার; ব্যাবসায়ী উদ্ধার

শামছুর রহমান শিশির: শাহজাদপুরে মাছ ব্যবসায়ীকে আটকে রেখে ২ লাখ টাকা চাঁদা দাবীর ২৪ ঘন্টার মধ্যে থানার অফিসার ইনচার্জ মো:...

ঈদান্তে কবিগুরুর কাছাড়িবাড়িতে দর্শনার্থীদের ঢল

ইতিহাস ও ঐতিহ্য

ঈদান্তে কবিগুরুর কাছাড়িবাড়িতে দর্শনার্থীদের ঢল

পবিত্র ঈদ-উল-আযহা'র পরবর্তীতে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা সদরের প্রাণকেন্দ্র দ্বারিয়াপুর বাজারে অবস্থিত কবিগুরু রবী...

‘আগামী নির্বাচনে শাহজাদপুর আসনে নৌকার বিজয় সুনিশ্চিত’: এমপি হাসিবুর রহমান স্বপন

রাজনীতি

‘আগামী নির্বাচনে শাহজাদপুর আসনে নৌকার বিজয় সুনিশ্চিত’: এমপি হাসিবুর রহমান স্বপন

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : ‘প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশ ও গণমানুষের কল্যাণে যেসকল উন্নয়ন করে চলেছেন ত...