শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৬৬১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৩ লাখ ৮৫ হাজার ৫২২। রোববার (২৬ জুলাই) ভারতীয় সংবাদমধ্যম এনডিটিভি এ তথ্য জানায়। ভারতে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৭০৫ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে এ রোগে মারা গেছেন ৩২ হাজার ৬৩ জন। তাছাড়া, এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৮৫ হাজার ৫৭৭ জন। সুস্থতার হার ৬৩ দশমিক ৯১ শতাংশ। ভারতে ২ জুলাইয়ের পর তিন সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। টানা তিনদিন ধরে দৈনিক ৪৫ হাজারেরও বেশি রোগী শনাক্ত হচ্ছে। করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, দিল্লি, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ ও গুজরাট ।   তথ্য সুত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে