শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ঘাতক দালাল নির্মূল কমিটিতে সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক মুনতাসীর মামুন করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। রোববার সন্ধ্যায় তাকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। মুগদা জেনারেল হাসপাতালের নাক-কান-গলা বিভাগের প্রধান এবং হাসপাতালের কোভিড-১৯ চিকিৎসক কমিটির সভাপতি সদস্য প্রফেসর ডা. মনিলাল আইচ লিটু যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।
প্রফেসর ডা. মনিলাল আইচ লিটু বলেন, অধ্যাপক মুনতাসীর মামুনকে আজ বিকালে এখানে আনা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো না। তিনি এখানে চিকিৎসাধীন। তিনি চোখেও ঠিকমতো দেখতে পাচ্ছেন না। তার অক্সিজেন স্যাচুরেশন কমে গেছে। তাকে সুস্থ করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
অধ্যাপক মুনতাসীর মামুনের মেয়ে রয়া মুনতাসীর সাংবাদিকদের বলেন, “করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বাবাকে হাসপাতালে ভর্তি করিয়েছি। ১০ দিন আগে বাবার রিপোর্ট নেগেটিভ এসেছিল। আজ করোনাভাইরাসের উপসর্গ স্পষ্ট হওয়ায় হাসপাতালে ভর্তি করিয়েছি আমরা। কাল সকালে সর্বশেষ টেস্টের চূড়ান্ত রিপোর্ট হাতে পাব।” এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমের এক প্রতিবেদক একটি বিশেষ প্রতিবেদনের জন্য অধ্যাপক মুনতাসীর মামুনকে ফোন করলে তিনি মুগদা হাসপাতালে যাচ্ছেন জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এদিকে করোনায় আক্রান্ত হয়ে অধ্যাপক মুনতাসীর মামুনের মা কুর্মিটোলা হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। গত ১৮ এপ্রিল থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি। একই সময় থেকে তিনিও অসুস্থতায় ভুগছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক মুনতাসীর মামুনের মুক্তিযুদ্ধের ওপর অনেক গবেষণাধর্মী কাজ করেছেন। একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার দাবির আন্দোলনে সম্পৃক্ত এই অধ্যাপক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্যও দিয়েছেন। তিনি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। স্বাধীন বাংলাদেশে অনুষ্ঠিত ডাকসুর প্রথম নির্বাচনে সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন মুনতাসীর মামুন। একই সময়ে তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি সংসদের সভাপতি। অধ্যাপক মুনতাসীর মামুন জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ড এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও জাতীয় আর্কাইভসের পরিচালনা পর্ষদের সদস্য ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”