শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
শামছুর রহমান শিশির , শাহজাদপুর থেকে : শুষ্ক মৌসুমের শুরুতেই উত্তরাঞ্চলের বিভিন্ন নদ-নদী শুকিয়ে মরা খালে পরিণত হয়েছে। তৎকালীন হিন্দু রক্ষণশীল সমাজের প্রাষাণ প্রাচীরের ন্যায় ভারতের একতরফা পানি প্রত্যাহারের ফলে অর্থাৎ মেরুকরণের কু-প্রভাবের প্রাষাণ প্রাচীরের বেড়াজাল ডিঙ্গিয়ে উঠতে না পারায় দেশের শষ্যভান্ডার খ্যাত উত্তরাঞ্চলের প্রবাহমান পদ্মা, যমুনা, করতোয়া, বড়াল, হুরাসাগরসহ বিভিন্ন নদ- নদীর বুকে জেগে উঠেছে বিশাল বিশাল বালু চর। ফলে এ অঞ্চলের কৃষকের বুকভরা আশা ক্রমশঃ হতাশায় নিমজ্জিত হচ্ছে বলে কৃষকেরা জানিয়েছে । দেশে প্রবাহমান নদ-নদী ও উপনদীগুলোর উজানে আগত মূখে পার্শ্ববর্তী দেশ ভারত ড্যাম, রাবার ড্যাম, ক্রসবাঁধ নির্মাণ করে একতরফা ভাবে পানি প্রত্যাহার করে নেয়ায় সুজলা, সুফলা, শষ্য শ্যামলা আমাদের প্রিয় মাতৃভূমি ক্রমান্বয়ে মরু অঞ্চলে পরিণত হতে চলেছে। তাছাড়া, ফারাক্কা বাঁধও বাংলাদেশের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। ফলশ্রুতিতে, সরাসরি এর নেতিবাচক প্রভাব পড়ছে এ অঞ্চলের নদী তীরবর্তী কৃষিখাত, মৎস্য খাতসহ বিভিন্ন খাতে। এসব কারণে প্রাকৃতিক পরিবেশকে ক্রমশঃ করে তুলেছে বিপর্যস্থ। নদীগুলোতে পর্যাপ্ত পানি না থাকায় ইতিমধ্যেই অর্ধশতাধিক দেশিয় প্রজাতির বিভিন্ন মাছ হারিয়ে গেছে দেশ পট থেকে। আরও কয়েকটি দেশিয় প্রজাতির মাছ বিলুপ্তির পথে। ইন্টারন্যাশনাল ফর কনজারটিভ ন্যাচার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। এখন দেশিয় বিভিন্ন প্রজাতির মাছ প্রাপ্তি এখন সোনার হরিণের মতোই হয়ে গেছে। দেশের পানি বিশেষজ্ঞদের মতে, 'এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে দেশ এক মহাসংকটের মুখোমুখি হবে এবং ভবিষ্যতে দেশে ফসল উৎপাদন ব্যাহতের মাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে । ফসল উৎপাদন ব্যাহত হবার কারণে ভবিষ্যতে খাদ্য ঘাটতি হবার আশংকা দেখা দিতে পারে। এসব বহুমুখী খাত ও দেশকে রক্ষায় অবিলম্বে পানি প্রাপ্তির ন্যায্য হিস্যা আদায়ের কোন বিকল্প নাই।'

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”