রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
আলোচনা-সমালোচনা তোয়াক্কা না করে একের পর এক নতুন গান নিয়ে আসছেন হিরো আলম। বাংলা, ইংরেজি, হিন্দি ও চাইনিজ ভাষার পর এবার আরবি ভাষায় গান গাইলেন তিনি। বৃহস্পতিবার (২২ এপ্রিল) গানটির টিজার হিরো আলমের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। গানটি প্রসঙ্গে হিরো আলম গণমাধ্যমকে বলেন, মাহে রমজান ও ঈদকে সামনে রেখেই গানটি করা। আশা করি গানটি সবার ভালো লাগবে। খুব শিগগিরই গানটি আমার ইউটিউব চ্যানেলে মুক্তি দেওয়া হবে। উল্লেখ্য, নিজের বানানো মিউজিক ভিডিওর মডেল হয়ে আলোচনায় এসেছিলেন হিরো আলম। এরপর তিনি কাজ করেছেন চলচ্চিত্রেও। তবে তার চলচ্চিত্র খুব একটা সাড়া ফেলতে পারেনি। তিনি অংশ নিয়েছিলেন নির্বাচনেও। সম্প্রতি তিনি গায়ক হিসেবে আত্মপ্রকাশ করে একের পর এক গান গেয়ে যাচ্ছেন। এ নিয়ে তীব্র সমালোচনা হলেও তিনি থেমে নেই।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ

শাহজাদপুর

শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ

লকডাউন অমান্য করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোনাকষা-বানতিয়ার.জামিরতা-ছোট চানতারা নৌরুটে চলাচলকারী অর্ধশতাধিক ইঞ্জিন...