শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার দক্ষিণাঞ্চলের প্রায় সাড়ে ৬ কিলোমিটার এলাকা জুড়ে যমুনা নদীর ভাঙন চলছে। রোববার দুপুরে ঘাটাবাড়ি এলাকায় ভাঙন ঠেকাতে স্থায়ী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এলাকাবাসীর উদ্যোগে যমুনা নদীর পাড়ে মানববন্ধনে সিরাজগঞ্জ চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রির সদস্য কামরুজ্জামান কামরুল, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন, সমাজসেবক আমজাদ হোসেন, বাবলু হোসেন, নুর আমিন, জয়নাল বেপারী ও আবু সাঈদ হোসেন উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, যমুনা নদীর পশ্চিম তীরের ঘাটাবাড়ি ও পাকুরতলা এলাকায় ভয়াবহ নদী ভাঙন চলছে। বিশেষ করে নদীতে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভাঙনের তাণ্ডবে প্রতিদিন বহু ঘরবাড়ি বিলীন হচ্ছে। এখনই জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক জিও ব্যাগ ডাম্পিং করার দাবি জানাই। উল্লেখ্য, এনায়েতপুর থেকে পাচিল পর্যন্ত গুরুত্বপূর্ন স্থানে জিও ব্যাগ ডাম্পিং করা হয়েছে। কিন্তু তা প্রয়োজনের তুলনায় খুবই কম।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

বেলকুচিতে নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময়

বেলকুচিতে নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময়

লাক্ষা চাষ বাংলাদেশের অর্থনৈতিক ও পরিবেশ উন্নয়ণ সহায়ক

সম্পাদকীয়

লাক্ষা চাষ বাংলাদেশের অর্থনৈতিক ও পরিবেশ উন্নয়ণ সহায়ক