শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
এনায়েতপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের এনায়েতপুরে বন্যা দুর্গত অসহায়দের মাঝে জেলা পরিষদ প্রশাসক, জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস নগদ অর্থ প্রদান করেছেন। যমুনার চরাঞ্চলে এবার বন্যায় সবচেয়ে যারা ক্ষতিগ্রস্থ হয়েছে এমনি বেতিল হাট এবং চালুহারা স্কুল মাঠে তিনি পৃথক সমাবেশের মাধ্যমে এই অর্থ বিতরন করেন। এসময় বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইউসুফজী খান, সাধারন সম্পাদক ফজলুল হক সরকার, ইউপি চেয়ারম্যান মুল্লুক চাঁদ মিয়া, দলের নেতা সিরাজুল আলম মাষ্টার, আব্দুল হামিদ মন্ডল, মনিরুজ্জামান মনি, আবু তারা সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় আব্দুল লতিফ বিশ্বাস প্রধান অতিথির বক্তব্যদান কালে বলেন দেশ বিরোধী নানা কাজে লিপ্ত হয়ে বিপর্যস্ত বিএনপি এখন জনবিচ্ছিন্ন। তারা এখন জামাত-শিবিরের আশির্বাদ পুষ্ট জঙ্গির উপর ভর করেছে। তারাও ধরা খাচ্ছে। এটা এখন দেশের সচেতন মানুষের নক্ষদর্পনে। তাই সন্ত্রাসী বিএনপি-জামায়াতের ক্ষমতায় যাবার দিন শেষ। জনগন সন্ত্রাস জঙ্গি দমন ও দেশের উন্নয়ন বিপর্যয়ে সহায়তা কারীদেরই বার-বার ক্ষমতায় দেখতে চায়। তাই বিদেশী দিয়ে ষড়যন্ত্র করে আর লাভ হবেনা। পরে তিনি এনাযেতপুর থানার সদিয়াচাঁদপুর, স্থল, খুকনী ও দৌলতপুর ইউনিয়নের ২০০ মানুষের মাঝে ৫শ করে টাকা জেলা পরিষদের পক্ষ থেকে হস্তান্তর করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”