রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের এনায়েতপুরে বজ্রপাতে যুবলীগ নেতার নুরনবী জোয়াদ্দারের (৪০) মৃত্যু হয়েছে (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ সময় তার ছেলে আহত হয়েছে। আজ বুধবার ভোর ৪টার দিকে উপজেলার দিগলকান্দিচরে এ ঘটনা ঘটে। মৃত নুরনবী জোয়াদ্দার স্থল ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। তার আহত ছেলের নাম জাহিদ (১৩)। নিহতের পরিবারের বরাত দিয়ে এনায়েতপুর থানার ওসি (তদন্ত) কেএম রাকিবুল হুদা জানান, নুরনবী জোয়াদ্দার উপজেলার দিগলকান্দিচরে জমিতে আবাদ এবং গরু-ছাগল পালনের জন্য বছরের অধিকাংশ সময় বসবাস করতেন। ভোর ৪টার দিকে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বাইরে রাখা গরু গোয়ালে তুলতে ঘুমন্ত ছেলে জাহিদকে ডেকে উঠিয়ে নুরনবী ঘর থেকে বের হন। গরু তোলার সময় বজ্রপাতে নুরনবী জোয়াদ্দার ও তার ছেলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক নুরনবীকে মৃত ঘোষণা করেন এবং ছেলে জাহিদকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ

শাহজাদপুর

শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ

লকডাউন অমান্য করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোনাকষা-বানতিয়ার.জামিরতা-ছোট চানতারা নৌরুটে চলাচলকারী অর্ধশতাধিক ইঞ্জিন...