শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়নের এক মহিলা মেম্বর ধর্ষণের শিকার হয়েছে। সে চেংটারচর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী সাহেব আলীর স্ত্রী ও তিন সন্তানের জননী । এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসি ধর্ষককে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ।

এনায়েতপুর থানা পুলিশ জানায়, জালালপুর ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বর মাহেলা খাতুন গত ২৫ ডিসেম্বর রোববার একই ইউনিয়নের সাবেক মহিলা মেম্বার বিলকিস খাতুনের বাড়িতে পারিবারিক একটি অনুষ্ঠানে দাওয়াত খেতে যান। অনুষ্ঠান শেষে ওই রাতে বিলকিস মেম্বারের অনুরোধে তার বাড়িতেই থেকে যান মাহেলা মেম্বার। রাত ১টার দিকে সুযোগ বুঝে বিলকিলের স্বামী প্রবাসী লম্পট শাহ আলম ঘুমন্ত মাহেলাকে জোড়পূর্বক ধর্ষণ করে। এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে এলাকার মাতব্বরা দেন ধরবারের চেষ্টা করে ব্যর্থ হলে গতকাল মঙ্গলবার দুপুরে মাহেলা মেম্বার নিজেই বাদী হয়ে ধর্ষক শাহ আলম ও তার স্ত্রী বিলকিসকে আসামী করে এনায়েতপুর থানায় একটি মামলা দায়ের করেন।

এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মহিলা মেম্বার ধর্ষণের ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

বেলকুচিতে নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময়

বেলকুচিতে নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময়

লাক্ষা চাষ বাংলাদেশের অর্থনৈতিক ও পরিবেশ উন্নয়ণ সহায়ক