উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়া সলঙ্গায় যাত্রীবাহী বাসে চাঁদাবাজিকালে জহুরুল ইসলাম (৫০) নামে এক চাঁদাবাজকে হাতেনাতে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা।
রোববার দুপুর ১২টার দিকে সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। জহুরুল সলঙ্গা থানার চড়িয়াশিকার এলাকার আমজাদ হোসেনের ছেলে।
র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার এএসপি হাসিবুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীবাহী বাসগুলোতে চাঁদাবাজি করছিল জহুরুল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে জাহানারা পরিবহন নামে একটি বাসে (ঢাকা মেট্রো-জ-১৪-১৮১৪) চাঁদাবাজির সময় চাঁদার টাকাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় সলঙ্গা থানায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...
আইন-আদালত
অপহরণের ২৪ ঘন্টার মধ্যে পুলিশের তৎপরতায় ৪ চাঁদাবাজ গ্রেফতার; ব্যাবসায়ী উদ্ধার
শামছুর রহমান শিশির: শাহজাদপুরে মাছ ব্যবসায়ীকে আটকে রেখে ২ লাখ টাকা চাঁদা দাবীর ২৪ ঘন্টার মধ্যে থানার অফিসার ইনচার্জ মো:...
ইতিহাস ও ঐতিহ্য
ঈদান্তে কবিগুরুর কাছাড়িবাড়িতে দর্শনার্থীদের ঢল
পবিত্র ঈদ-উল-আযহা'র পরবর্তীতে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা সদরের প্রাণকেন্দ্র দ্বারিয়াপুর বাজারে অবস্থিত কবিগুরু রবী...
রাজনীতি
‘আগামী নির্বাচনে শাহজাদপুর আসনে নৌকার বিজয় সুনিশ্চিত’: এমপি হাসিবুর রহমান স্বপন
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : ‘প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশ ও গণমানুষের কল্যাণে যেসকল উন্নয়ন করে চলেছেন ত...
অর্থ-বাণিজ্য
শাহজাদপুরের গালার বর্নিয়া বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম উদ্ধোধন
স্বত্ব © ২০১৪ - ২০২৬ শাহজাদপুর সংবাদ ডটকম – সর্বশেষ সংবাদ, আপডেট ও শিরোনাম
