শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
উল্লাপাড়া উপজেলায় নারায়ণগঞ্জ থেকে আসা এক পোশাককর্মীর (২৫) করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত ওই যুবক কাজিপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। এদিকে এ খবর শোনার পর উল্লাপাড়া উপজেলা লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম  এ তথ্য নিশ্চিত করে বলেন, আক্রান্ত ব্যক্তি উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের কাজিপাড়া গ্রামের বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো দু’জনে। পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ জানান, আক্রান্ত যুবক নারায়ণগঞ্জে পোশাক কারখানার শ্রমিক ছিলেন। প্রায় ১০ দিন আগে তিনি এলাকায় ফিরেছেন। তার শরীরে করোনার লক্ষণ দেখা দেয়ায় মেডিক্যাল টিম এসে নমুনা সংগ্রহ করে এবং তাকে কোয়ারেন্টিনে রাখা হয়। মঙ্গলবার সন্ধ্যায় তার শরীরে করোনা পজিটিভ এমন খবর শুনে পালিয়ে যাবার চেষ্টা করেন ওই যুবক। পরে তাকে অনেক বুঝিয়ে বাড়িতে রাখা হয়েছে। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান জানান, প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ায় পুরো উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) থেকে লকডাউন কার্যকর হবে। বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০ আরবি/

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”