নিজস্ব প্রতিনিধিঃ আজ মঙ্গলবার ভোরের দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া ব্রীজের রেলিং ভেঙ্গে চিনি বোঝাই একটি ট্রাক গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকটির হেলপার ও ড্রাইভার নিহত হয়।
নিহতরা হলেন, নাটোর জেলার সিংড়া থানার খেজুরতলার হাছন মোহাম্মদের ছেলে ট্রাক ড্রাইভার আব্বাস আলী (৩০) ও একই এলাকার সুলতান শেখের ছেলে ট্রাক হেলপার সোহাগ আলী (২২)। হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, ভোর রাতে ঢাকা থেকে চিনি বোঝা ট্রাক সিরাজগঞ্জের শাহজাদপুর বাজারে যাচ্ছিল। বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া ব্রীজের উপর ট্রাকটি ওঠামাত্র অপর একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্রীজের রেলিং ভেঙ্গে কমপক্ষে ৪০ ফুট গভীর খাদের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক ড্রাইভার ও হেলপার নিহত হয়। খবর পেয়ে উল্লাপাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে নিহতদের লাশ ও ট্রাকটি গভীর খাদ থেকে উদ্ধার করে। এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া ময়না তদন্তের জন্য লাশ দুটি সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্ঘে পাঠানো হয়েছে।#
সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড
সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...
ফটোগ্যালারী
সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী
শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...
বাংলাদেশ
গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী
রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...
রাজনীতি
১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন
শাহজাদপুর সংবাদ ডেস্ক- শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...
শাহজাদপুর
আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...
রাজনীতি
আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে
শামছুুর রহমান শিশির : 'প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা'র সরকারের ১০ বছরের বহুমূখী উন্নয়নের কথা, আওয়ামী লীগ সরকারের সা...
