বুধবার, ২২ এপ্রিল ২০২৬

উল্লাপাড়া প্রতিনিধিঃ উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে বন্ধ হলো অষ্টম শ্রেনীর স্কুল পড়ুয়া ছাত্রীর বাল্য বিবাহ। গত রোববার রাতে উপজেলার হাওড়া গ্রামে উল্লাপাড়া উপজেলার মানবাধিকার কমিশনের নেতৃবৃন্দ এই বাল্য বিবাহ বন্ধের উদ্যোগ নেয়। উপজেলা মানবাধিকার কমিশনের সম্পাদক রাজু আহমেদ সাহান জানান, ঘটনার সময় উপজেলার হাওড়া গ্রামের ইয়াকুব আলীর ৮ম শ্রেণীর স্কুল পড়ুয়া মেয়ে শাপলা খাতুনের সঙ্গে উল্লাপাড়ার খালিয়াপাড়া গ্রামের আমির হোসেনের কলেজ পড়ুয়া ছেলে মনিরুল ইসলামের বাল্য বিবাহ অনুষ্টিত হচ্ছিল। মনিরুল ঢাকার একটি বেসরকারি ডিপ্লোমা ইনষ্টিটিউটের ৩য় বর্ষের ছাত্র। খবর পেয়ে মানবাধিকার কমিশনের কর্মীরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম আলমকে অবহিত করলে তিনি দ্রুত ঘটনাস্থলে আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের পাঠানোর নিদের্শ দেন। পরে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বাল্য বিবাহ বন্ধ করার ব্যবস্থা গ্রহন করেন। এ সময় পুলিশ বর ও কনে উভয়ের পূর্ণ বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার মুচলিকা নিয়ে এ বিয়ে বন্ধ করেন। শাপলার বাবা ইয়াকুব আলী জানান, তিনি নিজের অজ্ঞতার কারণে এ রকম ভূল সিন্ধান্ত নিয়েছিলেন।

সম্পর্কিত সংবাদ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি হৃদরোগে আক্রান্ত: সকলের কাছে দোয়া কামনা

বেলকুচি

এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি হৃদরোগে আক্রান্ত: সকলের কাছে দোয়া কামনা

চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ হৃদরোগে আক্রান্ত সিরাজগঞ্জের এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি আব্দুস ছামাদ খা...

উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী,র

জাতীয়

উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী,র

২০৪১ সালের উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে যেন দেশের ভাবমূর...

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

আসন্ন ঈদ-উল-আজহার সময় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চলাচল করবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলা...