শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জ প্রতিনিধি :- বুধবার বেলা সাড়ে ১২টার দিকে উল্লাপাড়া উপজেলার রানীনগর গ্রামের পাশে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে ঢাকাগামী একটি ট্রাক পিছন থেকে মোটর সাইকেলকে ধাক্কা দিলে মোটর সাইকেল চালক মহসীন আলী (২৮) ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় সলঙ্গা থানার শ্রী রামেরপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে মোটর সাইকেলের অপর আরোহী হাফিজ (২৪) গুরুতর আহত হয়। তাকে হাটিকুমরুল সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মহসীন সলঙ্গা থানার দত্তকুশা গ্রামের সাহাবউদ্দিনের ছেলে। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক জানান, পুলিশ যশোর ট মেট্রো ১১-০৫৫৯ নং ঘাতক ট্রাকটিকে আটক করেছে। এ ব্যাপারে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...

অপহরণের ২৪ ঘন্টার মধ্যে পুলিশের তৎপরতায় ৪ চাঁদাবাজ গ্রেফতার; ব্যাবসায়ী উদ্ধার

আইন-আদালত

অপহরণের ২৪ ঘন্টার মধ্যে পুলিশের তৎপরতায় ৪ চাঁদাবাজ গ্রেফতার; ব্যাবসায়ী উদ্ধার

শামছুর রহমান শিশির: শাহজাদপুরে মাছ ব্যবসায়ীকে আটকে রেখে ২ লাখ টাকা চাঁদা দাবীর ২৪ ঘন্টার মধ্যে থানার অফিসার ইনচার্জ মো:...

ঈদান্তে কবিগুরুর কাছাড়িবাড়িতে দর্শনার্থীদের ঢল

ইতিহাস ও ঐতিহ্য

ঈদান্তে কবিগুরুর কাছাড়িবাড়িতে দর্শনার্থীদের ঢল

পবিত্র ঈদ-উল-আযহা'র পরবর্তীতে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা সদরের প্রাণকেন্দ্র দ্বারিয়াপুর বাজারে অবস্থিত কবিগুরু রবী...

‘আগামী নির্বাচনে শাহজাদপুর আসনে নৌকার বিজয় সুনিশ্চিত’: এমপি হাসিবুর রহমান স্বপন

রাজনীতি

‘আগামী নির্বাচনে শাহজাদপুর আসনে নৌকার বিজয় সুনিশ্চিত’: এমপি হাসিবুর রহমান স্বপন

শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : ‘প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশ ও গণমানুষের কল্যাণে যেসকল উন্নয়ন করে চলেছেন ত...