বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি জায়গায় ঘর তুলতে বাধা দেয়ায় পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল আলীমের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। কোদালের আঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আব্দুল আলীম পৌরসভার শ্রীকোলা মহল্লার বাসিন্দা। জানা গেছে, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে আলীম বাড়ি থেকে শ্রীকোলা বাজারে তার অফিসে যাচ্ছিলেন। যাবার পথে সরকারি রাস্তার ওপর ঘর উঠানোর কাজে বাঁধা দেন তিনি। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে একই মহল্লার জাফর আলীর ছেলে আব্দুল লতিফ তার কয়েকজন সহযোগী নিয়ে আলীমের উপর হামলা চালায়। এক পর্যায়ে লতিফ তার হাতে থাকা কোদাল দিয়ে আলীমকে আঘাত করে। কোদালের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন আলীম। এসময় গ্রামবাসী এগিয়ে আসলে লতিফ তার সহযোগীদের নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে লতিফ ও তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস জানান, এ ব্যাপারে এখনও কোনও অভিযোগ পাওয়া যায়নি। কাউন্সিলরের পরিবার থেকে থানায় অভিযোগ করলে পুলিশ দ্রুত ব্যবস্থা নিবে।

সম্পর্কিত সংবাদ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি হৃদরোগে আক্রান্ত: সকলের কাছে দোয়া কামনা

বেলকুচি

এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি হৃদরোগে আক্রান্ত: সকলের কাছে দোয়া কামনা

চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ হৃদরোগে আক্রান্ত সিরাজগঞ্জের এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি আব্দুস ছামাদ খা...

উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী,র

জাতীয়

উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী,র

২০৪১ সালের উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে যেন দেশের ভাবমূর...

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

আসন্ন ঈদ-উল-আজহার সময় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চলাচল করবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলা...