শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সীমান্তে তিন ভারতীয়কে লক্ষ্য করে গুলি চালিয়েছে নেপাল বর্ডার পুলিশ। এসময় একজন আহত হয়েছে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। রবিবার বিহারের কিষাণগঞ্জে ভারত-নেপাল সীমান্তে এ ঘটনা ঘটে। এক মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার সীমান্তে ভারতীয় নাগরিকদের উপরে গুলি চালাল নেপাল পুলিশ। নেপাল সীমান্তের তোলা মাফি গ্রামে গিয়েছিলেন ওই ব্যক্তি। সঙ্গে ছিলেন তার দুই বন্ধু। এ দিন সন্ধে সাড়ে ৭টার দিকে ভারত সীমান্তে মোতায়েন থাকা নেপাল পুলিশ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে একজন আহত হয়। গত মাসে এরকমই ঘটনা ঘটেছিল নেপাল সীমান্তে। এতে এক ভারতীয় যুবক নিহত হয়। বেশ কয়েক মাস ধরেই ভারত-নেপাল সম্পর্কের অবনতি হয়েছে। আন্তর্জাতিক সীমান্ত নিয়ে কূটনৈতিক বিবাদের মাঝেই মাস খানেক আগে নেপাল আর্মির গুলি চালানো ও ভারতীয়ের নিহতের ঘটনায় উত্তেজনা তৈরি হয়। নেপালের প্রধানমন্ত্রীর একের পর এক কার্যকলাপে নয়াদিল্লির সঙ্গে কাঠমাণ্ডুর মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ছে। এমনই এক আবহে উত্তেজনা আরও বাড়ল ভারত-নেপাল সীমান্তে। সুত্রঃ বিডি প্রতিদিন

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে