যশোহর প্রতিনিধিঃ ইবোলা ভাইরাস প্রতিরোধে মঙ্গলবার সকাল থেকে আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল পুলিশ ইমগ্রেশন, বন্দর ও কাস্টমস চেকপোস্টে রেড এলার্ট জারি করা হয়েছে। বিশেষ প্রতিরোধ ব্যবস্থাগ্রহণ করার লক্ষ্যে চার সদস্যের একটি মেডিকেল টিম সকাল থেকে ভারত গমনাগমনকারী পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করছে। ইবোলা ভাইরাস বহনকারী কোনো রোগী যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারেন সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, ইবোলা ভাইরাস প্রতিরোধে বেনাপোল চেকপোস্ট এলাকায় রেড এলার্ট জারি করা হয়েছে। বিশেষ করে লাইবেরিয়া, নাইজেরিয়া, গিনিসহ দক্ষিণ আফ্রিকার দেশ থেকে আসা পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক ব্যবস্থা নেয়া হয়েছে। ভারত গমনাগমনকারী পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে ও নজরদারি বাড়ানো হযেছে।
মেডিকেল টিমের প্রধান ডা. হাসনাত আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, বেনাপোল চেকপোস্টে ভারত গমনাগমনকারী পাসপোর্ট যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। ইবোলা ভাইরাসের কোনো উপসর্গ এখনও পর্যন্ত এখানে পাওয়া যায়নি।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
সিরাজগঞ্জে দলীয় কোন্দলে নিহত ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় স্মরণে মিলাদকে ঘিরে সংঘর্ষ হয়েছে; এতে উভয়পক্ষের বেশ কয়েকজন নেত... নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে।
বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিহত ছাত্রলীগ নেতার দোয়া মাহফিলে দু'গ্রুপের সংঘর্ষ, আহত ৫০
স্বাস্থ্য
করোনায় প্রাণ হারালেন বিএসএমএমইউ চিকিৎসক
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

