শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ইন্দোনেশিয়ায় জাগ্রত একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। এতে আকাশে কালো ছাই ছড়িয়ে পড়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে স্থানীয়দের নিরাপদ দূরত্বে অবস্থান করতে বলেছে কর্তৃপক্ষ। খবর রয়টার্স। মঙ্গলবার রয়টার্সের খবরে বলা হয়েছে, মাত্র তিন দিনের ব্যবধানে সুমাত্রা দ্বীপের আগ্নেয়গিরি ‘মাউন্ট সিনাবাং’ দুই বার জাগ্রত হয়ে ওঠে। এর ফলে আকাশে ৫ কিলোমিটারের মধ্যে কালো ছাই ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনায় স্থানীয়দের ওই স্থান থেকে অন্তত ৩ কিলোমিটার দূরে অবস্থান করতে বলা হয়েছে। একইসঙ্গে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। উল্লেখ্য, প্রায় ৪০০ বছর ধরে ঘুমন্ত থাকা মাউন্ট সিনাবাং ২০১০ সালে হঠাৎ জাগ্রত হয়ে ওঠে। এরপর ২০১৬ সালে এর অগ্ন্যুৎপাতের ঘটনায় প্রাণহানির খবর পাওয়া যায়। ইন্দোনেশিয়ায় ১২০টি জাগ্রত আগ্নেয়গিরির মধ্যে অন্যতম একটি মাউন্ট সিনাবাং। তথ্য সুত্রঃ বিডি প্রতিদিন

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে