শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
06 ৫৬ কেবিপিএস গতির ইন্টারনেটকে ইন্টারনেট বলা যায় না, এই গতি হতে হবে অন্তত ১ এমবিপিএস। শিগগিরই সারা দেশে এই গতি নিশ্চিত করতে হবে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে এক মত বিনিময়ে এই কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সোমবার দুপুরে গণভবনে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে মতবিনিময় করছিলেন তিনি। কিভাবে ইন্টারনেটের গতি বাড়ানো ও দাম কমানো যায় তা নিয়েই আলোচনা চলে তাদের মধ্যে। মূল আলোচনার আগে সংবাদমাধ্যমের কর্মীদের উপস্থিতিতে একটি সংক্ষিপ্ত বক্তৃতায় সজীব ওয়াজেদ জয় বলেন, ইন্টারনেটের গতি বাড়াতে ও দাম কমাতে সরকার নীতিগত বিভিন্ন পরিবর্তন আনতে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, এ জন্য যেসব বাধা রয়েছে সেগুলো সরিয়ে দেওয়ার চিন্তাভাবনা চলছে। সজীব ওয়াজেদ জয় বলেন, সরকার ইউনিয়ন পরিষদ পর্যন্ত ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা পৌঁছে দিতে কাজ করছে। তিনি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের উদ্দেশ্যে বলেন, দেশের বাইরে বিভিন্ন দেশে গেলে যে ইন্টারনেট সার্ভিস দেখি তার তুলনায় বাংলাদেশের অবস্থা অত্যন্ত দুর্বল। বিভিন্ন দেশের অভিজ্ঞতা থেকে আমার ধারনা, আমাদের কাঠামোগত দুর্বলতা রয়েছে, বলে জানান জয়। এই দুর্বলতা কাটিয়ে উঠতে হবে, এবং তা যত দ্রুত সম্ভব। মত বিনিময়ে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...