রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
ফিলিস্তিনিদের বিরুদ্ধে সাম্প্রতিকতম সহিংসতায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রথম নিহত হওয়া সৈন্যটি এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে একজন ফিলিস্তিনি নারীকে ধর্ষণ করার বিষয়ে গর্ববোধ করেছিল। তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে, গত বুধবার গাজা উপত্যকার কাছে এক অ্যান্টি-ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র হামলায় ওমর তাবিব (২১) নামে এক ইসরায়েলি সৈন্য নিহত হয়। যদিও দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ হামাসকে ওই হামলার জন্য দায়ী করেছে যাতে তাবিব নিহত হয় এবং আরও একজন সৈন্য গুরুতর আহত হয়। আরেকজন অফিসারও হালকা আঘাতপ্রাপ্ত হন। আইডিএফ তাবিবের মৃত্যুসংবাদ প্রচারের পর নেটিজেনরা তার সম্পর্কে ইন্টারনেটে অনুসন্ধান শুরু করে। আর তখনই তাবিবের টুইটার একাউন্ট ঘেটে জঘন্য এক তথ্য পাওয়া যায়। ২০১৯ সালের আগস্টের ৮ তারিখে এক টুইটে তাবিব নিজেই গর্ব করে বলেন, আমি এক ফিলস্তিনি নারীকে ধর্ষণ করেছি। তাবিব এবং অন্য ইসরাইলি সেনাদের মাদকাসক্ত এবং শিশু হত্যাকারী বলে জনৈক ফিলিস্তিনপন্থী টুইটার ব্যবহারকারী আক্রমণাত্মক পোস্ট করার পর তাবিব এ মন্তব্য করেছিলেন। বৃহস্পতিবার তাবিবকে উত্তর ইসরাইলে তার নিজ শহর ইলিয়াকিমে সমাধিস্থ করা হয় যেখানে মূলত ইয়েমেনি বংশোদ্ভূত ইহুদি অধিবাসীরা থাকেন। তার অন্ত্যেষ্টিক্রিয়ায় কয়েক শ স্থানীয় এবং আইডিএফ কর্মী অংশ নেন। আর মাত্র কয়েক সপ্তাহ পরই তাবিবের অবসরে যাওয়ার কথা ছিল। সূত্র : ডেইলি সাবাহ

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ

শাহজাদপুর

শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ

লকডাউন অমান্য করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোনাকষা-বানতিয়ার.জামিরতা-ছোট চানতারা নৌরুটে চলাচলকারী অর্ধশতাধিক ইঞ্জিন...