শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
চিত্রনায়ক সালমান শাহ মৃত্যু রহস্য নিয়ে পিবিআই-এর তদন্ত প্রতিবেদনে নারাজি দিতে সময় চাইল পরিবার। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় বার বার তদন্তে আত্মহত্যা বলে চালিয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ তাদের। সিআইডি, বিচার বিভাগীয়, র‌্যাবের পর এবার পিবিআই-এর তদন্ত প্রতিবেদনও প্রত্যাখ্যান করেছে সালমান শাহের পরিবার। হত্যা হলেও, বার বার এ মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়া হচ্ছে দাবি করে, আজ সোমবার আদালতে নারাজি আবেদনের জন্য সময় চান সালমানের মায়ের আইনজীবী। ন্যায়বিচারের জন্য তারা আইনি লড়াই চালিয়ে যাবেন বলেও জানান। সালমানের মায়ের আইনজীবী বলেন, 'পিবিআই আমাদের এভিডেন্সগুলো পর্যালোচনা করেনি। এজন্য আমরা মন করি সঠিক রিপোর্ট আসেনি। সালমানের মা এখনও ইংল্যান্ডে আছেন। আদালত একারণে আমাদের সময় দিয়েছেন।' ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমানের মৃত্যুর এক বছর পর তার বাবা হত্যা মামলা দায়ের করেন। এদিকে, পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ নিয়ে শুনানির জন্য ১১ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। বিডি-প্রতিদিন

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...