শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

শাহজাদপুর প্রতিনিধি: আগামী ২৮ ডিসেম্বর বুধবার সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১৪ নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী খুকনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আফাজ উদ্দিন ব্যাপারী বৈদ্যুতিক ফ্যান প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই নির্বাচননে তার বিজয় নিশ্চিত করতে তিনি রাতদিন ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। ভোটাররাও তার বিনয়ী ব্যবহারে সন্তুষ্ট হয়ে তাকে ভোট দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। ফলে এলাকাবাসীর মধ্যে তার বিজয়ের ব্যাপক জোয়ার সৃষ্টি হয়েছে। জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন, খুকনী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মজনু মিয়া, সৌদিয়া চাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেরাজুল ইসলাম মাষ্টার, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, এনায়েতপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মণিরুল ইসলাম মোন্নাফ, এনায়েতপুর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক শেখ হাফিজ, স্থল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, এনায়েত থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মেহেদি হাসান তুষার, সহ-সভাপতি হাতেম আলী মাষ্টার, এনায়েতপুর থানা আওয়ামী লীগের সদস্য আমিরুল ইসলাম, খুকনী ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমাছ আলী, সাধারণ সম্পাদক আবুহেনা ভূঁইয়া বলেন,‘ জননেতা মো: আফাজ উদ্দিন ব্যাপারী একজন মানবদরদী নির্ভীক সমাজসেবক। তাকে ভোট দিলে যমুনার ভাঙ্গন কবলিত চৌহালী উপজেলার সোদিয়া চাদপুর ও শাহজাদপুর উপজেলার কৈজুরী, সোনাতুনী, জালালপুরসহ খুকনী, বেলতৈল ইউনিয়নের ব্যাপক উন্নয়ন ঘটবে। এজন্য তারা তার পক্ষে জনমত তৈরিতে নিরলস কাজ করে যাচ্ছেন। তারা আরো বলেন, ৪ জন প্রার্থীর মধ্যে জননেতা মো: আফাজ উদ্দিন ব্যাপারী ইতিমধ্যেই ভোটারদের মন জয় করে নির্বাচনী জরিপে এগিয়ে রয়েছেন। এ ব্যাপারে মো: আফাজ উদ্দিন ব্যাপারী বলেন, ‘১৯৯৩ সালে ছাত্র ছাত্রলীগে যোগ দিয়ে রাজনীতি শুরু করেন। সেই থেকে এলাকার গরীব,অসহায় ও মেহনতি মানুষের সাথে পাছে থেকে নিরলস কাজ করে যাচ্ছেন। তাকে নির্বাচিত করা হলে তিনি সন্ত্রাস,বাল্য বিবাহ,মাদকমুক্ত এলাকা গড়ে তুলে এলাকার ব্যাপক উন্নয়ন ঘটাবেন । সেইসাথে বাল্য বিবাহ ও যৌতুক নিরোধ, নিরক্ষর দূরীকরণ ও যমুনার ভাঙ্গন কবলিত অসহায় মানুষদের ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করবেন।’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...