বুধবার, ২২ এপ্রিল ২০২৬
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রকোপ কমার কোনো লক্ষণই নেই। দিন দিন এ ভাইরাসের সংক্রমণ চূড়া থেকে আরও চূড়ার দিকে ছুটে চলেছে। এরই মাঝে বিশ্বব্যাপী করোনা শনাক্তের সংখ্যা ১ কোটি ৩০ লাখ ছাড়িয়ে গেছে। মঙ্গলবার (১৪ জুলাই) মার্কিন গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয় জনস হপকিন্সের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। খবরে বলা বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে বেশি করোনা শনাক্ত হএয়ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরই শনাক্তের শীর্ষে প্রথম পাঁচ দেশের মধ্যে আছে যথাক্রমে ব্রাজিল, ভারত, রাশিয়া ও পেরু। জনস হপকিন্সের তালিকা অনুসারে, এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে ৩৩ লাখ ৬১ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। ব্রাজিলে করোনা শনাক্তের সংখ্যা ১৮ লাখ ৮৫ হাজার। ভারতে শনাক্ত হয়েছেন ৮ লাখ ৭৮ হাজারের কিছু বেশি। এরপর রাশিয়ায় ৭ লাখ ৩২ হাজার ও পেরুতে ৩ লাখ ৩০ হাজারের কিছু বেশি শনাক্ত রয়েছেন। পরিসংখ্যান সংস্থা ওয়ার্ল্ডোমিটারের শেষ তথ্য অনুসারে, সরকারি হিসেবে মতে বিশ্বের মধ্যে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় সবচেয়ে বেশি ১ লাখ ৩৮ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে। এরপর আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৭২ হাজার ৯২১ জনের। ভারতে ২৩ হাজার ৭৭৯ জনের মৃত্যু হয়েছে। রাশিয়ায় মৃতের সংখ্যা ১১ হাজার ৬১৪। অন্যদিকে পেরুতে করোনায় মৃত্যু হয়েছে ১২ হাজার ৫৪ জনের। ওয়ার্ল্ডমিটারের শেষ তথ্য অনুসারে করোনায় মৃতের সংখ্যায় বিশ্বের মধ্যে শীর্ষে যুক্তরাষ্ট্র। এরপর ব্রাজিল। তৃতীয় শীর্ষ অবস্থানে আছে যুক্তরাজ্য। এ দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে ৪৪ হাজার ৮৩০ জনের। ৩৫ হাজার ৪৯১ জনের মৃত্যু নিয়ে এরপরের অবস্থানে আছে মেক্সিকো। এরপর আছে যথাক্রমে ইতালি, ফ্রান্স ও স্পেন। ইতালিতে মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৯৬৭ জনের। অন্যদিকে ফ্রান্সে ৩০ হাজার ২৯ জন ও স্পেনে ২৮ হাজার ৪০৬ জনের মৃত্যু হয়েছে প্রাণঘাতী করোনায়। তথ্য সুত্রঃ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত সংবাদ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

শাহজাদপুর

আগামীকাল শাহজাদপুর সরকারি কলেজ জামে মসজিদের মামলার রায়

১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি কলেজ। শাহজাদপুর সরকারি কলেজের পশ্চিম পাশে একটি মসজিদ আছে যা শাহজাদপ...

এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি হৃদরোগে আক্রান্ত: সকলের কাছে দোয়া কামনা

বেলকুচি

এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি হৃদরোগে আক্রান্ত: সকলের কাছে দোয়া কামনা

চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ হৃদরোগে আক্রান্ত সিরাজগঞ্জের এনায়েতপুর-চৌহালী প্রেসক্লাবের সভাপতি আব্দুস ছামাদ খা...

উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী,র

জাতীয়

উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী,র

২০৪১ সালের উন্নত দেশ গড়ার কারিগর হিসেবে সেনা সদস্যদের কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বে যেন দেশের ভাবমূর...

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

এবারের ঈদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত সরকারের

আসন্ন ঈদ-উল-আজহার সময় সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে গণপরিবহন চলাচল করবে বলে সরকার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১ জুলা...