রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, পূর্বের যে কোনো সময়ের থেকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালো। আমেরিকাতে একই পরিবারের ৮ জনকে হত্যা করা হলেও এ খবর মিডিয়ায় বড় করে প্রকাশ করা হয় না। কিন্তু আমাদের দেশে পান থেকে চুন খসলেই বড় বড় আকারে খবর পরিবেশন করা হয়। তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী দেশের শান্তি বজায়সহ মানুষের জানমালের নিরাপত্তা দিতে রাত-দিন কাজ করে যাচ্ছে। মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্বাচন ভালোভাবেই হচ্ছে। এতে সকল দল অংশ নিয়েছে। দু’-একটি স্থানে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। তবে পূর্বের যে কোনো নির্বাচনের থেকে বর্তমান নির্বাচনে সহিংসতা খুবই কম হয়েছে বলে তিনি দাবি করেন। জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কেএম হোসেন আলী হাসান, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান আজাদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ

শাহজাদপুর

শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ

লকডাউন অমান্য করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোনাকষা-বানতিয়ার.জামিরতা-ছোট চানতারা নৌরুটে চলাচলকারী অর্ধশতাধিক ইঞ্জিন...