শাহজাদপুর সংবাদ ডটকমঃ ইনফরমেশন টেকনোলোজী প্রোফেশনালস এক্সামিনেশন কাউন্সিল-আইটিপিইসি’র সদস্যপদ লাভ করলো বাংলাদেশ। যার ফলে বাংলাদেশের আইসিটি পেশাজীবিদের আন্তর্জাতিক দক্ষতা পরিমাপের সুযোগ সৃষ্টি হলো।
আজ রাজধানীর আগারগাঁও এ বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে এ সংক্রান্ত এক সমঝোতা স্বারক স্বাক্ষর হয়।
বাংলাদেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক এস এম আশফাক হোসেন ও ইনফরমেশন টেকনোলোজী প্রোমশন এজেন্সী-আইপিএ’র পক্ষে প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান হিসায়া তানাকা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দীকি, তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আইসিটি সচিব নজরুল ইসলাম খান, ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সিরো সাদোসিমা, জাইকার বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি মিকিও হাতায়েদা, জাপান এক্সর্টানাল ট্রেড অর্গানাইজেশন- জেটরোর প্রতিনিধি কিও কায়ানো, জাপানের অর্থ ও বাণিজ্য মন্ত্রনালয়ের উপ-মহাপরিচালক হিদিইয়োকি ওয়াসি, ও প্রকল্প পরিচালক ড. শেখ আমজাদ হোসেন।
পরে এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দীকি বলেন, আইটিপিইসি’র সদস্যপদ লাভের মাধ্যমে বাংলাদেশ তথ্যপ্রযুক্তি খাতে বিশ্বে নতুন পরিচয়ে পরিচিতি পেল, যা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে।
অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আশাবাদ ব্যক্ত করে বলেন, ্রঅচিরেই বাংলাদেশ থেকে তথ্য প্রযুক্তিজ্ঞান সম্পন্ন দক্ষ মানবসম্পদ রপ্তানী সম্ভব হবে। আর্ন্তজাতিক চাকরির বাজারে তথ্য প্রযুক্তি পেশাজীবিদের দক্ষতা পরিমাপে বাংলাদেশের আইটিপিইসি’র সদস্যপদ লাভ সহায়ক ভূমিকা রাখবে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
সিরাজগঞ্জে দলীয় কোন্দলে নিহত ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় স্মরণে মিলাদকে ঘিরে সংঘর্ষ হয়েছে; এতে উভয়পক্ষের বেশ কয়েকজন নেত... শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিহত ছাত্রলীগ নেতার দোয়া মাহফিলে দু'গ্রুপের সংঘর্ষ, আহত ৫০
স্বাস্থ্য
করোনায় প্রাণ হারালেন বিএসএমএমইউ চিকিৎসক
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
