শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সাংবাদিক ওমর ফারুক, শাহজাদপুর (সিরাজগঞ্জ) : গত '২০১৭ সালে পুলিশ বাহিনীতে অফিসার হিসেবে বিশেষ অবদান রাখার জন্য জাতীয় পুলিশ সপ্তাহ-'২০১৮ এ আইজিপি পদকপ্রাপ্ত সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) ফাহমিদা হক শেলীকে অভিনন্দন জানিয়েছে শাহজাদপুর থানা পুলিশ। আজ রাত প্রায় ৯ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) এর কার্যালয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মো: খাজা গোলাম কিবরিয়ার নেতৃতে থানার সকল অফিসারবৃন্দ পুলিশ বাহিনীর গর্ব অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) ফাহমিদা হক শেলীর হাতে ফুলের তোড়া ও ক্রেষ্ট দিয়ে তাকে সংবর্ধনা দেন। এসময় থানার অফিসার ইনচার্জ মো: খাজা গোলাম কিবরিয়া বলেন, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) স্যার তার মেধা, যোগ্যতা ও কর্মদক্ষতায় দায়িত্বশীলতার সাথে আমাদের পরিচালিত করছেন এবং আইনী প্রত্যাশিত জনগণকে সুচারুরুপে কাঙ্খিত পুলিশী সেবা প্রদান করে যাচ্ছেন। চাকুরীতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ স্যার আইজিপি পদক-'১৮ পেয়ে সিরাজগঞ্জ জেলা পুলিশকে আরও আলোকিত করেছেন। ভবিষ্যতেও স্যারের উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি সর্বদা কামনা করছি আনন্দঘন এ সময়ে। " অপরদিকে, আইজিপি পদক-১৮ পাওয়ার পর অনুভূতি কেমন? সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) ফাহমিদা হক শেলী বলেন,"ডিপার্টমেন্টের সর্বোচ্চ কর্মকর্তা আইজিপি স্যারের হাত থেকে কাজ করার স্বীকৃতিস্বরূপ আইজিপি পদক-১৮ পেয়ে খুবই ভালো লাগছে। ভালো কিছু করার এই স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো কাজ করতে উৎসাহিত করবে।" উল্লেখ্য, গত ১০ জানুয়ারিতে জাতীয় পুলিশ সপ্তাহ-২০১৮ এ চাকুরীতে বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) ফাহমিদা হক শেলীর হাতে আইজিপি পদক-১৮ তুলে দেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”