শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
মার্চ থেকে এখন পর্যন্ত ১৯ হাজার ৮০০ জন অ্যামাজন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে অ্যামাজনের পক্ষ থেকে। আমেরিকার প্রায় ৬৫০ শহরে ছড়িয়ে রয়েছে অ্যামাজনের ব্যবসা। বিভিন্ন পরিষেবা মিলিয়ে প্রায় ১৩ লাখ ৭০ হাজার জন কাজ করেন ওই প্রতিষ্ঠানে। সম্প্রতি ওই প্রতিষ্ঠানের কিছু লজিস্টিক সেন্টারের কর্মীরা কোভিড নিয়ে নিরাপত্তা ব্যাপারে সংস্থার পদক্ষেপের সমালোচনা করেছিলেন। ওই কর্মীদের অভিযোগ, সহকর্মীদের করোনায় আক্রান্ত হওয়ার খবর ঠিক মতো জানানো হচ্ছে না তাদের। এরপরই বিবৃতি দিয়ে আক্রান্তের বিষয়টি জানানো হল অ্যামাজনের পক্ষ থেকে। বিবৃতিতে অ্যামাজনের পক্ষ থেকে বলা হয়েছে, ‘করোনার মহামারির শুরু থেকেই আমরা কর্মীদের সচেতন করে চলেছি। নতুন সংক্রমণের খবর পেলেই বিল্ডিংয়ের সকলকে সে ব্যাপারে অবহিত করা হয়েছে। তবে নিজেদের কর্মীদের মধ্যে আক্রান্ত হওয়ার হার কম বলেই মনে করছে অ্যামাজন। তাদের মতো, আমেরিকার সাধারণ জনগণের মধ্যে যে সংক্রমণ হারে রয়েছে, তা থাকলে ৩৩ হাজারের বেশি কর্মী আক্রান্ত হতেন বলে জানিয়েছে তারা।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

বন্যা

শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...