শাহজাদপুর সংবাদ ডটকম বিনোদন ডেক্সঃ অপূর্বর বৃহস্পতি এখন তুঙ্গে! সংসারে এসেছে নতুন অতিথি। গেলো ঈদে এনটিভিতে প্রচারিত তার পরিচালিত প্রথম টেলিছবি ‘ব্যাকডেটেড’ প্রশংসিত হয়েছে।
এবার ছোটপর্দা নয়, খাবার দাবারে সুনাম কুড়ানোর বন্দোবস্ত করে ফেলেছেন অপূর্ব। রাজধানীর বনানীর আবেদিন টাওয়ারের নিচতলায় তিনি গড়ে তুলেছেন ‘টামি টাইম’ নামের একটি ফাস্টফুড রেস্তোরাঁ। ৮ আগস্ট বিকেলে এর উদ্বোধন হবে।
অপূর্ব বলেন, ‘আমরা তিন বন্ধু মিলে রেস্তোঁরাটি দিলাম। আমাদের আড্ডাবাজিও হলো, ব্যবসাও করলাম। পরিকল্পনা আছে, প্রতিদিন রাত ৩টা পর্যন্ত এটি খোলা রাখবো। খাবারের গুণগত মান, স্বাদ ও স্বাস্থ্যসম্মত ব্যাপারগুলোকে গুরুত্ব দিচ্ছি আমরা।’
এর আগে রাজধানীর গুলশান এবি সেন্টারে ‘টামি টাইম’ নামেই আরেকটি রেস্তোরাঁ দিয়েছিলেন অপূর্ব। অবশ্য সেখানে সব ধরণের খাবার পাওয়া যায়।
এদিকে আবার টেলিছবি পরিচালনা করার প্রস্তুতি নিচ্ছেন অপূর্ব। অন্যদিকে সেন্সরে জমা পড়তে যাচ্ছে অপূর্ব অভিনীত প্রথম ছবি ‘গ্যাংস্টার রিটার্নস’। আশিকুর রহমান পরিচালিত এ ছবিতে তার সহশিল্পী পিয়া ও শম্পা হাসনাইন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
সিরাজগঞ্জে দলীয় কোন্দলে নিহত ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় স্মরণে মিলাদকে ঘিরে সংঘর্ষ হয়েছে; এতে উভয়পক্ষের বেশ কয়েকজন নেত... নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে।
বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে নিহত ছাত্রলীগ নেতার দোয়া মাহফিলে দু'গ্রুপের সংঘর্ষ, আহত ৫০
স্বাস্থ্য
করোনায় প্রাণ হারালেন বিএসএমএমইউ চিকিৎসক
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

