সোমবার, ২০ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার হটলাইনে কল করলেই পৌর এলাকার করোনা ও জটিল রোগীদের বাড়িতে বিনামূল্যে পৌছে যাবে অক্সিজেন ভর্তি সিলিন্ডর। 

শুক্রবার সকালে এমনি এক জরুরী সেবা কার্যক্রমের উদ্বোধন করেন শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান তরু লোদী। এ কার্যক্রমের উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বিশিষ্ট সমাজসেবক দীবা কাদেরের সহযোগিতায় আই,ডবø ইউ,সি অফ গুলশান ক্লাবের সৌজন্যে শাহজাদপুর পৌরসভা ৫টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে এই জরুরী সেবা কার্যক্রম চালু করেছে। এ সেবার মাধ্যমে শাহজাদপুর পৌর এলাকার মহামারি করোনা ও জটিলরোগে আক্রান্ত রোগীরা পৌরসভার হটলাইনে কল করলেই শাহজাদপুর উপজেলা যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সমন্বয়ে গঠিত টিম তাদের বাড়িতে বিনামূল্যে দ্রুত পৌছে দিবে এই অক্সিজেন ভর্তি সিলিন্ডার। ফলে শাহজাদপুর পৌর এলাকার শত শত  করোনা ও জটিল রোগে আক্রান্ত রোগীদের প্রাণ বেচে যাবে। 

তিনি আরো বলেন,বিশিষ্ট সমাজসেবক দীবা কাদেরের সহযোগিতায় আই,ডবøইউ,সি অফ গুলশান ক্লাবের সৌজন্যে শাহজাদপুর পৌরসভা এলাকার সৌন্দর্য্য বর্ধণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অচিরেই বিভিন্ন জাতের ৭০০ চারা গাছ রোপন করা হবে। 

এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,১নং প্যানেল মেয়র তৌহিদুর রহমান এ্যাপোলো, ২নং ওয়ার্ড কাউন্সিলর আসাব আলী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হোসেন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবু শামীম সূর্য্য, ৯নং ওয়ার্ড কাউন্সিলর আফসার আলী, শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগ নেতা কেএম হাবিবুল হক সাব্বির, শাহজাদপুর উপজেলা যুবলীগের শেখ জনি, শাহজাদপুর উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আল আমীন হোসেন, শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাসেল শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক সীমান্ত লোদী, রাকিবুল হক প্রমুখ। 

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বিশেষ প্রতিবেদন

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বাদুড়ের ব্যাপারে খুবই আগ্রহী ইরোরো তানশি। ওরা এক অসাধারণ সৃষ্টি বলেন তিনি। বাদুড়ের প্রসঙ্গ উঠলে তার চোখমুখ উজ্জ...