শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে রবিবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসন শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এ অনুষ্ঠানে সারা দেশের ন্যায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার হাসিবুল আলম, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট বীরমুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহ সভাপতি আবু ইফসুফ সূর্য্য, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, কেন্দ্রীয় মহিলা আওমীলীগের যুগ্ম-সম্পাদক ড.জান্নাত আরা তালুকদার হেনরী ও সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি হেলাল আহামেদ। 

এ আলোচনাসভা শেষে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এর আগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে

বেলকুচিতে নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময়

বেলকুচিতে নবাগত ইউএনও সাথে সাংবাদিকদের মতবিনিময়

লাক্ষা চাষ বাংলাদেশের অর্থনৈতিক ও পরিবেশ উন্নয়ণ সহায়ক